নিজস্ব প্রতিনিধি , হাওড়া - ভোটার তালিকা সংশোধন নিয়ে কার্যত উত্তপ্ত বঙ্গ রাজনীতি। আর এই পরিস্থিতিতে চার নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে সংশোধনের কাজে কারচুপির অভিযোগ উঠে। সেই অভিযোগে এবার চার নির্বাচনী আধিকারিককে সাসপেন্ড করল রাজ্য।
সূত্রের খবর, সম্প্রতি নির্বাচন কমিশন রাজ্যের চার নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তোলে। সেই অভিযোগের ভিত্তিতে রাজ্যকে শাস্তি স্বরূপ চারজনের বিরুদ্ধে FIR ও বরখাস্ত করার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। কিন্তু রাজ্য সেই নির্দেশ কার্যত অমান্য করে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দেন, কোনো আধিকারিককে বরখাস্ত করা হবে না। এরপরেই কমিশনের পক্ষ থেকে মুখ্যসচিব মনোজ পন্থকে দিল্লিতে ডেকে পাঠানো হয়। তিনি পদক্ষেপের জন্য আরও কিছুটা সময় চান। ২১ আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দেয় নির্বাচন কমিশন।
সেই সময়সীমার শেষদিনেই নবান্ন সিদ্ধান্ত নেয় চার আধিকারিককে সাসপেন্ড করার। ময়না ও বারুইপুরের দায়িত্বে থাকা আধিকারিকদের বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়। পাশাপাশি, তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও করা হবে বলে জানা যায় নবান্ন সূত্রে। অপরদিকে, দুই ডেটা এন্ট্রি অপারেটরকেও কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে জানানো হয়েছে।
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের