নিজস্ব প্রতিনিধি, পাটনা – দামামা বেজে গিয়েছে বিহারের বিধানসভা নির্বাচনের। আগামী ৬ নভেম্বর বিহারে প্রথম দফার ভোটগ্রহণ পর্ব। তার আগে বাজেয়াপ্ত করা হল ৬৪ কোটি টাকার মদ-ড্রাগ। চলতি মাসের শুরু থেকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে মোট ৭৫৩ জনকে।
নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে এখনও পর্যন্ত মদ, ড্রাগ, নগদ এবং অন্যান্য সামগ্রী মিলিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে মোট ৬৪.১৩ কোটি টাকার সামগ্রী। এর মধ্যে মদের দাম প্রায় ২৩.৪১ কোটি টাকা, ড্রাগ ১৬.৮৮ কোটি টাকা, নগদ ৪.১৯ কোটি টাকা। ১৩ হাজার ৫৮৭ জামিন অযোগ্য সমন জারি করা হয়েছে।
সূত্রের খবর, নির্বাচনে ক্ষমতা এবং অর্থের অপব্যবহার রোধের জন্য নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য পুলিশ, আবগারি দফতর সহ অন্যান্য দফতরকে। নির্বাচনে প্রথম দফার জন্য ১৮ জন পুলিশ পরিদর্শক ও দ্বিতীয় দফার জন্য ২০ জন পুলিশ পরিদর্শক এবং ১২২ জন সাধারণ পরিদর্শক নিয়োগ করা হয়েছে।
উল্লেখ্য, ২৪৩ আসনের বিহারে দু’দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। যার মধ্যে ১২১ টি আসনে প্রথম দফায় নির্বাচন হবে ৬ নভেম্বর। বাকি ১২২ টি আসনে দ্বিতীয় দফায় নির্বাচন হবে ১১ নভেম্বর। ভোটের ফল ঘোষণা হবে ১৪ নভেম্বর। নির্বাচনের যাবতীয় প্রক্রিয়া শেষ হবে ১৬ নভেম্বর।
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চলেছে ভারতীয় সুপারসনিক ক্রুজ মিসাইল
লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠক করেন অভিষেক ব্যানার্জী
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় সাফল্য নিরাপত্তা সংস্থার
জঙ্গি থেকে সাইবার প্রতারক, সকলেরই ভরসা টেলিগ্রাম! দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের
দানবাক্সের কোটি কোটি টাকা গায়েবের অভিযোগে চাপে রাম মন্দির ট্রাস্ট, তদন্তে নেমেছে বিশেষ দল
নাগপুরের সেই বহুচর্চিত ধর্ষণ ও ধর্মান্তর মামলায় মধ্যপ্রদেশ থেকে ধৃত মৌলবী
গভীর খাদে গাড়ি উল্টে ভয়াবহ দুর্ঘটনা! প্রাণ হারালেন ৭ জন
মমতা ব্যানার্জীর সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানান রচনা
প্রশ্নফাঁস রুখতে বড় সিদ্ধান্ত
তরল ওষুধের উৎপাদন ও গুণমান পরীক্ষায় বড়সড় কড়াকড়ি! ১৯৪৫ সালের ড্রাগ আইনে বড় বদল আনল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক
কল্যাণকে বহিস্কারের দাবি জানিয়েছে কাকলি ঘোষ দস্তিদার
লোকসভায় এনডিএ জোটকেই সমর্থন করবেন বিদ্রোহী সাংসদরা
মমতাকেই প্রধান উপদেষ্টা হিসেবে চান সুদীপ
স্পিকারের কাছে চিঠি পৌঁছে দেন সাগরিকা ঘোষ ও কীর্তি আজাদরা
ওমান উপকূলে ৩ ভারতীয় নাবিকের মৃত্যু! জয়শঙ্করের কড়া বার্তার পর পালটা হুঁশিয়ারি আমেরিকার
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা