নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা ভোটের আগে রাজনৈতিক উত্তাপ চরমে। নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর কেন্দ্র থেকেও প্রার্থী হওয়ার ঘোষণা করেই বড় চমক দিয়েছে ভারতীয় জনতা পার্টি। প্রার্থী হওয়ার পর প্রথম প্রতিক্রিয়াতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
সোমবার বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর জানা যায় শুভেন্দু অধিকারী এবার একসঙ্গে দুই কেন্দ্র নন্দীগ্রাম এবং ভবানীপুর থেকে নির্বাচনে লড়বেন। ভবানীপুর থেকে প্রার্থী হওয়ার পর প্রথমবার প্রতিক্রিয়া জানিয়ে শুভেন্দু অধিকারী দাবি করেন, মুখ্যমন্ত্রী শেষ পর্যন্ত ওই কেন্দ্র থেকে সরে যেতে পারেন। তার কথায়, 'দেখবেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকে সরে অন্য জায়গা থেকে প্রার্থী হবেন। তিনি শুভেন্দু অধিকারীকে ভয় পাচ্ছেন। সিট পরিবর্তন করবেন। আগামীকাল কী হয় দেখুন।'
এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। কারণ ভবানীপুরই মুখ্যমন্ত্রীর রাজনৈতিক ঘাঁটি হিসেবে পরিচিত। ২০২১ সালেও ভবানীপুর থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন শুভেন্দু অধিকারী। ২০২৬ - এর নির্বাচনেও তারই পুনরাবত্তি হতে চলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের