নিজস্ব প্রতিনিধি, বোলপুর - রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই আরও কোণঠাসা একসময়ের দাপুটে নেতা । জেলার প্রশাসন থেকে দলীয় সংগঠন— সর্বত্রই ছিল তাঁর প্রবল প্রভাব। কিন্তু রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ছবিটা যেন সম্পূর্ণ বদলে গিয়েছে। জেল থেকে ফেরার পর থেকেই অনেকটাই নিভৃতবাসে রয়েছেন তৃণমূলের এই বিতর্কিত নেতা। এর মধ্যেই এবার তাঁর বাকি নিরাপত্তা ব্যবস্থাও সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা।
দীর্ঘদিন ধরে রাজ্য গ্রামীণ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদে থাকার সুবাদে ওয়াই প্লাস নিরাপত্তা পেতেন অনুব্রত মণ্ডল। তাঁর বোলপুরের নীচুপট্টির বাড়িতে সবসময় মোতায়েন থাকতেন সশস্ত্র পুলিশকর্মীরা। তবে রাজ্যে সরকার পরিবর্তনের পর একাধিক প্রভাবশালী তৃণমূল নেতার নিরাপত্তা কমানো শুরু হয়। সেই তালিকায় নাম ওঠে অনুব্রত মণ্ডলেরও। প্রথমে তুলে নেওয়া হয় ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা।
এরপর তাঁর ব্যক্তিগত সুরক্ষায় দু’জন সশস্ত্র রক্ষী ও বাড়িতে এক পুলিশকর্মী রাখা হয়েছিল। কিন্তু প্রশাসনিক সূত্রে খবর, বৃহস্পতিবার রাত থেকেই সেই ব্যবস্থাও প্রত্যাহার করা হয়েছে। ফলে বর্তমানে কার্যত কোনও সরকারি নিরাপত্তা বলয় ছাড়াই রয়েছেন তিনি। এই পরিস্থিতিতে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ মহলে নতুন করে বেসরকারি নিরাপত্তারক্ষী নিয়োগ নিয়ে আলোচনা শুরু হয়েছে বলেও জানা গিয়েছে। যদিও পুরো বিষয়টি নিয়ে এখনও প্রকাশ্যে মুখ খোলেননি তৃণমূল নেতা।
স্থানীয় রাজনৈতিক মহলের একাংশের দাবি, নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন অনুব্রত মণ্ডল। আগে যেখানে তাঁর বাড়ির সামনে সারাক্ষণ ভিড় লেগে থাকত দলীয় কর্মী-সমর্থকদের, এখন সেখানে কার্যত নিস্তব্ধতা। জেলার রাজনৈতিক সমীকরণ বদলে যাওয়ার পর থেকেই তাঁকে খুব একটা বাইরে দেখা যাচ্ছে না। একসময় যাঁর দাপটে ‘বাঘে-গরুতে এক ঘাটে জল খায়’— এমন প্রবাদও রাজনৈতিক মহলে ঘুরত, সেই অনুব্রতর বর্তমান পরিস্থিতি ঘিরে এখন নতুন জল্পনা শুরু হয়েছে জেলাজুড়ে।
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের