নিজস্ব প্রতিনিধি , মাদ্রিদ - স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হাড্ডাহাড্ডি হারের পরই শেষ হয়ে গেল জাবি অধ্যায়। ছয় মাসের মধ্যেই রিয়াল মাদ্রিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হল প্রাক্তন ফুটবলার জাবি আলোনসোর। বার্সেলোনার কাছে ফাইনাল হারের পরই তাকে কোচের পদ থেকে ছাঁটাই করল রিয়াল মাদ্রিদ। পরিবর্তে নতুন নামও ঘোষণা করে ফেলল লস ব্ল্যাঙ্কসরা।
নতুন কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে প্রাক্তন রিয়াল মাদ্রিদ রাইট ফুল ব্যাক তথা স্প্যানিশ ডিফেন্ডার আলভারো আর্বেলোয়ার নাম। মৌখিক চুক্তির মাধ্যমে কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন আলোন্সো। ২০২৫ সালের জুন মাস থেকে রিয়ালের যুব দলের দাচিত্ব সামলাচ্ছেন আর্বেলোয়া। তার আগে রিয়ালের অ্যাকাডেমির কোচ ছিলেন। এছাড়াও রিয়ালের বয়সভিত্তিক বিভিন্ন দলে কোচিং করিয়েছেন।
চলতি মরশুমের শুরুতে কার্লো আনচেলত্তির বিদায়ের পরই লেভারকুসেন থেকে দায়িত্বভার নেন জাবি আলোনসো। তবে নিজেকে সেইভাবে মেলে ধরতে পারেননি।যদিও লা লিগার শুরুটা খারাপ হয়নি। বেশ কয়েক সপ্তাহ তারা শীর্ষে ছিল। ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল রিয়ালকে। এরপর হয় ছন্দপতন। একের পর এক দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করতে শুরু করে তারা। বার্সেলোনা তাদের টপকে একসময় শীর্ষস্থান দখল করে। এরপর এখনও তাদের সরানো যায়নি। এছাড়াও বহু ফুটবলার স্প্যানিশ কৌশলের। সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারছিলেন না। সেক্ষেত্রে বোঝাপড়ায় সমস্যা হচ্ছিল দুই পক্ষের।
উল্লেখ্য , প্রাইম রিয়াল মাদ্রিদের অংশ ছিলেন আর্বেলোয়া। ২০০৯-২০১৬ সাল অবধি মাদ্রিদে ২৩৮ টি ম্যাচ খেলেছেন। রিয়ালের হয়ে দু’টি চ্যাম্পিয়ন্স লিগ, একটি ক্লাব বিশ্বকাপ, একটি সুপার কাপ, একটি লা লিগা, দু’টি কোপা দেল রে-সহ একটি স্প্যানিশ সুপার কাপ জিতেছেন। এছাড়া দেশ স্পেনের হয়ে বিশ্বকাপসহ দু’টি ইউরো কাপ জিতেছেন।
পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন জার্মানির, কোচ নাগেলসম্যানের বদলি কৌশলেই বদলে গেল ম্যাচের ভাগ্য
কঙ্গো ম্যাচের পর কড়া সমালোচনার জেরে চর্চায় সিআর৭। সমাজমাধ্যমে দলের ঐক্যের বার্তা পর্তুগাল অধিনায়কের
পিঠ ও পায়ের চোটে এখনও পুরোপুরি সুস্থ নন অলরাউন্ডার। অন্যদিকে ২৬ জুন ফিটনেস টেস্ট দিতে হবে বিরাটকে
ম্যাচ খেলতে দীর্ঘ যাতায়াত, পর্যাপ্ত বিশ্রাম নেই। ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে চলেছে ইরান ফুটবল ফেডারেশন
হাইতির বিরুদ্ধে জয়ের পর সুখবর আনচেলোত্তির, গ্রুপের শেষ ম্যাচে পাওয়া যাবে ব্রাজিলের তারকা ফরোয়ার্ডকে
আলমিরনের বিতর্কিত লাল কার্ডেও সুবিধা নিতে পারল না গুলাররা, দ্বিতীয় হারেই নকআউটের আশা শেষ তুরস্কের
মরক্কোর জয়ে শেষ আশাটুকুও শেষ, গ্রুপ পর্বের একটি ম্যাচ বাকি থাকতেই বিদায় নিশ্চিত হাইতির
আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর ফ্রিম্যানের হেডে সিলমোহর, অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোর পথে এগিয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র
তিন বছর আগের অভিযোগে নতুন মোড়। বিশ্বকাপের পর আদালতে হাজিরা দিতে হতে পারে পিএসজি তারকাকে
সুতীর্থা ও সিন্ড্রেলার মূল দলে জায়গা। রিজার্ভে রয়েছেন অঙ্কুর ও রণিত। জাতীয় দলের কোচও বাঙালি সৌরভ চক্রবর্তী
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা
অনুশীলনে ফিরলেও পুরোপুরি সুস্থ নন তারকা ফরোয়ার্ড! ঝুঁকি এড়িয়ে তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত ব্রাজিলের
বদলি নেমে জোড়া গোল মানজাম্বির! শেষ ২০ মিনিটে দুরন্ত ফুটবল খেলে দাপুটে জয় সুইসদের
বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স! সমালোচনার মাঝেই ভাইরাল বিরাট কোহলির পুরনো মন্তব্য
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন! তদন্তে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা