নিজস্ব প্রতিনিধি , ঢাকা - পাকিস্তান সুপার লিগ নিয়ে ক্রমশ জটিলতা বাড়ছে। লিগ আয়োজন নিয়ে আগেই বিবৃতি দিয়েছে পাক ক্রিকেট বোর্ড। বলা হয়েছে জ্বালানি সমস্যার জেরে দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ আয়োজন হতে পারে। তবে এর থেকেও বিষয়টা জটিল। পিএসল থেকে নাম তুলে আইপিএলে চলে গেছেন বহু বিদেশি ক্রিকেটার। গতকাল এই নিয়ে ক্রিকেটারদের হুমকিও দিয়েছে পাকিস্তানের এক জঙ্গি সংগঠন। এরই মাঝে বিরাট সিদ্ধান্ত নিয়ে ফেলল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
কিছুদিন আগেই বিসিবির তরফে জানানো হয় , পাকিস্তানে যাওয়া নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে বাংলাদেশ। সেক্ষেত্রে খেলোয়াড় পাঠানো নিয়ে সংশয় তৈরি হতে পারে। তবে এবার সরকারের সঙ্গে বিস্তারিত আলোচনা করে প্রাণনাশের হুমকির পরও সেখানে খেলোয়াড় পাঠাতে রাজি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বিসিবির তরফে জানানো হয়েছে , "বিসিবি পাকিস্তান সুপার লিগে খেলোয়াড়দের পাঠানো নিয়ে দেশের যুব ক্রীড়ামন্ত্রক ও বিদেশ মন্ত্রকের সঙ্গে আলোচনা করেছে। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পাকিস্তানের মাটিতে কোনোরকম নিরাপত্তার সমস্যা হবে না বাংলাদেশের ক্রিকেটারদের। ইসলামাবাদে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে কথাও বলা হয়েছে। এরপরই সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রিকেটারদের সুরক্ষার দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবসময় নজর রাখছে। প্রতিনিয়ত পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।"
উল্লেখ্য , গতকাল তেহরিক ই তালিবান পাকিস্তান’-এর নেতা জামাত উল আহরার বলেছেন , "আমরা বিশ্বের বাকি সব ক্রিকেট বোর্ডকে সতর্ক করে দিতে চাই। দয়া করে আপনাদের দেশের ক্রিকেটারদের পাকিস্তান সুপার লিগ খেলতে পাঠাবেন না। যদি কারও সঙ্গে কিছু হয়, তাহলে আমাদের কোনও দায় থাকবে না। খেলতে এলে বিপদ হবে।" পাকিস্তান সুপার লিগ না হওয়ার জন্য সমস্ত রকম চেষ্টা করবে বলে জানিয়েছেন আহরার।
পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন জার্মানির, কোচ নাগেলসম্যানের বদলি কৌশলেই বদলে গেল ম্যাচের ভাগ্য
কঙ্গো ম্যাচের পর কড়া সমালোচনার জেরে চর্চায় সিআর৭। সমাজমাধ্যমে দলের ঐক্যের বার্তা পর্তুগাল অধিনায়কের
পিঠ ও পায়ের চোটে এখনও পুরোপুরি সুস্থ নন অলরাউন্ডার। অন্যদিকে ২৬ জুন ফিটনেস টেস্ট দিতে হবে বিরাটকে
ম্যাচ খেলতে দীর্ঘ যাতায়াত, পর্যাপ্ত বিশ্রাম নেই। ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে চলেছে ইরান ফুটবল ফেডারেশন
হাইতির বিরুদ্ধে জয়ের পর সুখবর আনচেলোত্তির, গ্রুপের শেষ ম্যাচে পাওয়া যাবে ব্রাজিলের তারকা ফরোয়ার্ডকে
আলমিরনের বিতর্কিত লাল কার্ডেও সুবিধা নিতে পারল না গুলাররা, দ্বিতীয় হারেই নকআউটের আশা শেষ তুরস্কের
মরক্কোর জয়ে শেষ আশাটুকুও শেষ, গ্রুপ পর্বের একটি ম্যাচ বাকি থাকতেই বিদায় নিশ্চিত হাইতির
আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর ফ্রিম্যানের হেডে সিলমোহর, অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ ষোলোর পথে এগিয়ে গেল মার্কিন যুক্তরাষ্ট্র
তিন বছর আগের অভিযোগে নতুন মোড়। বিশ্বকাপের পর আদালতে হাজিরা দিতে হতে পারে পিএসজি তারকাকে
সুতীর্থা ও সিন্ড্রেলার মূল দলে জায়গা। রিজার্ভে রয়েছেন অঙ্কুর ও রণিত। জাতীয় দলের কোচও বাঙালি সৌরভ চক্রবর্তী
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা
অনুশীলনে ফিরলেও পুরোপুরি সুস্থ নন তারকা ফরোয়ার্ড! ঝুঁকি এড়িয়ে তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত ব্রাজিলের
বদলি নেমে জোড়া গোল মানজাম্বির! শেষ ২০ মিনিটে দুরন্ত ফুটবল খেলে দাপুটে জয় সুইসদের
বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স! সমালোচনার মাঝেই ভাইরাল বিরাট কোহলির পুরনো মন্তব্য
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন! তদন্তে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা