নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাষ্ট্রপতির উত্তরবঙ্গ সফর ঘিরে ওঠা প্রোটোকল বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল রাজ্য সরকার। দ্রৌপদী মুর্মুর সফরে কোনও প্রোটোকল ভাঙা হয়নি বলে দাবি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে বিস্তারিত রিপোর্ট পাঠিয়েছে নবান্ন। প্রামাণ্য নথি ও পুরো সফরের ঘটনাক্রম তুলে ধরে রাজ্যের তরফে জানানো হয়েছে, নির্ধারিত নিয়ম মেনেই সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছিল।
গত শনিবার আন্তর্জাতিক আদিবাসী ও সাঁওতাল সম্মেলনে যোগ দিতে উত্তরবঙ্গ সফরে আসেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই সফরকে ঘিরেই পরে বিতর্ক দানা বাঁধে। অভিযোগ ওঠে, রাষ্ট্রপতির সফর উপলক্ষ্যে নির্দিষ্ট প্রোটোকল যথাযথভাবে মানা হয়নি। এই অভিযোগ তুলে রাজ্য সরকারের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রবিবারই রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহনের কাছে একটি বিস্তারিত রিপোর্ট পাঠান।
রিপোর্টে রাষ্ট্রপতির সফরের প্রতিটি ধাপের প্রশাসনিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং নেওয়া সিদ্ধান্তের নথি তুলে ধরা হয়েছে। রিপোর্টে আরও উল্লেখ কর হয়, সফরের প্রতিটি পর্যায়ে নির্ধারিত প্রোটোকল মেনেই ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং কোনও নির্দেশ অমান্য করা হয়নি। এমনকি রাষ্ট্রপতির যোগদান করা অনুষ্ঠানের স্থান পরিবর্তনের বিষয়টিও আগেই কেন্দ্রকে জানানো হয়েছিল বলে দাবি করেছে রাজ্য। মুখ্যমন্ত্রীর অনুপস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছিল কেন্দ্র রিপোর্টে তারও বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে জানা যায়।
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
সকাল থেকে বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত জনজীবন
নারা লোকেশকে শুভেন্দুর বিশেষ উপহার
ইডির জালে মনোরঞ্জন মণ্ডল
বার অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
স্বার্থের সংঘাত নিয়ে প্রতিবেদন প্রকাশের পর চাপ ও হুমকির অভিযোগ! বিতর্কে সৌরভ ঘনিষ্ঠ সিএবি সদস্য
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...