নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - তোলাবাজির টাকা না দেওয়ায় এক বৃদ্ধকে বাঁশ দিয়ে বেধড়ক মার তৃণমূল নেতার ছেলের। ঘটনাটি ঘটে বারাসাতের কদম্বগাছি এলাকায়। অভিযোগ , তৃণমূল নেতার ছেলে এলাকায় প্রায়ই দলের নাম ভাঙিয়ে তোলাবাজি চালায়। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
সূত্রের খবর , বারাসাত হেমন্ত বসুনগর কলোনির পূর্ব ইছাপুরের প্রবীণ বাসিন্দা সুজিত রায় , প্রাক্তন উপপ্রধানের ছেলে স্বদেশ মন্ডলের কাছে একটি জমি বিক্রি করেন। এরপর স্বদেশ মন্ডল সেই জমির জন্য ৪০ হাজার টাকা দাবি করেন। এমনকি হুমকি দেন ওই টাকা না দিলে বৃদ্ধ সুজিত রায়কে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে। বৃদ্ধের পক্ষে অত টাকা দেওয়া সম্ভব না হওয়ায় শনিবার বারাসাত কদম্বগাছি স্টেশনে বৃদ্ধকে বাঁশপেটা করে স্বদেশ মন্ডল সহ তার দলবল। এরপর স্থানীয়দের সহযোগিতায় বৃদ্ধকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধ সুজিত রায়। ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে বৃদ্ধের পরিবারের পক্ষ থেকে।

বৃদ্ধের অভিযোগ , প্রাক্তন উপপ্রধানের ছেলে স্বদেশ মন্ডল রাজনৈতিক প্রভাব দেখিয়ে এলাকায় প্রায়ই তোলাবাজি করে থাকেন। কেউ কোনও কাজের কথা বললেই তার জন্য বিশাল অঙ্কের টাকা দাবি করেন তিনি। এমনকি স্বদেশ মন্ডল সাট্টার ঠেকও চালান বলে দাবি করেন বৃদ্ধ। তবে সম্পূর্ণ ঘটনা অস্বীকার করছেন স্বদেশ মন্ডল।
এপ্রসঙ্গে প্রাক্তন উপপ্রধানের ছেলে স্বদেশ মন্ডল জানান , "যে ঘটনা ঘটেছে তা সম্পূর্ণ মিথ্যে। সমস্তটাই বর্তমান পঞ্চায়েত প্রধানের চক্রান্ত। আমি গতকাল কদম্বগাছি এলাকায় ছিলাম না। এলাকার স্থানীয় একটি পুজোকে কেন্দ্র করে স্থানীয় গ্রাম পঞ্চায়েত সহ তার স্বামী এই চক্রান্তটি করছেন। আমি জীবনে কারোর কাছ থেকে ১ টাকাও নেইনা। সেখানে একজনের কাছ থেকে ৪০ হাজার টাকা আমি দাবি করিনি।"
কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের প্রধান মাধুরী মন্ডল পাল্টা এপ্রসঙ্গে জানান , "তৃণমূল নেতার ছেলে স্বদেশ মন্ডল দলের নাম ভাঙিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় তোলাবাজি করে আসছেন। কাটমানি চাওয়ার অভিযোগে আমাদের সঙ্গে তার বচসা। সে কারণেই আমাদের উপর পাল্টা অভিযোগ তুলছেন উনি।"
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা
পাঁচ হাজার টাকা নেওয়ার অভিযোগ, আপাতত ২০ জনকে ফেরত দেওয়া হল ২ হাজার টাকা করে
সঙ্গীর সঙ্গে বেড়াতে গিয়ে নিখোঁজ, তিন সপ্তাহ পর মিলল দেহ
পশ্চিমবঙ্গ দিবসে তৃণমূলকে নিশানা মোদির
বাংলার জন্য একাধিক কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন করেন মোদি
বন্দেমাতরম গান দিয়ে স্বাগত জানানো হয় প্রধানমন্ত্রীকে
শাসন আর নির্যাতন এক নয়, শিক্ষকদের অধিকার রক্ষার দাবিতে বিক্ষোভ
দিনহাটায় বিদ্যালয় পরিদর্শকের কাছে লিখিত অভিযোগ স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের
সীমান্তে কড়া পাহারায় রয়েছে বিএসএফ
উন্নয়নের টাকা তছরুপ সহ একাধিক অভিযোগ, উত্তেজনা বাদুড়িয়ার শায়েস্তানগরে
নাটাবাড়ির পানিশালায় পঞ্চায়েত সদস্য ও তার স্বামীকে ঘিরে ক্ষোভ, সরগরম এলাকা
ঘটনায় এখনও পর্যন্ত ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা