নিজস্ব প্রতিনিধি , হুগলী - পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চ থেকে ইতিহাস, রাজনীতি এবং উন্নয়নের বার্তা একসঙ্গে তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারকেশ্বরের সভায় ১৯৪৬ সালের কলকাতার দাঙ্গা, নোয়াখালির সাম্প্রদায়িক হিংসা এবং দেশভাগের প্রসঙ্গ উল্লেখ করে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি। পাশাপাশি বর্তমান বাংলার উন্নয়ন এবং ডবল ইঞ্জিন সরকারের কাজের গতিও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
শনিবার পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষ্যে তারকেশ্বরের অনুষ্ঠানে ভাষণ দিতে উঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথমে বাবা তারকেশ্বরকে প্রণাম জানিয়ে ‘হর হর মহাদেব’ ধ্বনির মাধ্যমে বক্তব্য শুরু করেন। এরপর তিনি বাংলার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের উল্লেখ করে বলেন, ১৯৪৬ সালের কলকাতার হিংসা এবং পরবর্তী নোয়াখালির দাঙ্গা বাংলার মানুষের মনে গভীর ক্ষত তৈরি করেছিল।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে দাবি করেন, 'কলকাতার হিংসায় কত কত বাঙালির মৃত্যু হয়েছিল। তারপর হয়েছিল নোয়াখালির দাঙ্গা। এখানকার মানুষ মাতভূমিকে টুকরো হতে দেখেছিল।' তিনি আরও বলেন, ' পুরো পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার ষড়যন্ত্র হয়েছিল। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তা হতে দেননি। সেদিন তিনি না থাকলে আজকের পশ্চিমবঙ্গ হতো না। কংগ্রেস তো হাল ছেড়ে দিয়েছিল।'
ইতিহাসের প্রসঙ্গের পাশাপাশি বর্তমান বাংলার উন্নয়ন নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি দাবি করেন, রাজ্যে পরিবর্তনের নতুন পরিবেশ তৈরি হয়েছে এবং উন্নয়নের নতুন গতি এসেছে। তার কথায়, পূর্ববর্তী সরকারের আমলে তৈরি হওয়া দুর্নীতির প্রভাব কাটিয়ে উঠে বর্তমান সরকার দ্বিগুণ গতিতে কাজ করছে। কৃষি, মৎস্যচাষ, গ্রামীণ অর্থনীতি এবং রাস্তা নির্মাণের মতো বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে উন্নয়নমূলক কাজ এগিয়ে চলেছে বলেও তিনি উল্লেখ করেন।
মাঠ থেকে গোরু আনতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের! শোকের ছায়া পাণ্ডুয়ায়
মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর
রাস্তায় মারধরের অভিযোগের পর পুলিশের জালে তৃণমূল নেত্রী ইলা বাগচী। গ্রেফতারের সময় বিক্ষোভ স্থানীয়দের
যদিও তিনি মৌখিক ভাবে পদ ছাড়ার কথা ঘোষণা করেন
রেলের জমি দখলমুক্ত করার কাজ ঘিরে উত্তেজনা, উন্নয়নের স্বার্থে সকলকে সহযোগিতার আহবান
প্রতারণা ও জালিয়াতির অভিযোগ সুমিত রায়ের বিরুদ্ধে
বেহাল নদীবাঁধ, আতঙ্কে নিত্যযাত্রী ও স্থানীয়রা , নতুন সরকারের হস্তক্ষেপের দাবি
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা
স্নানের সময় নিয়ন্ত্রণ হারিয়ে চড়াও বোট, চালক পলাতক বলে অভিযোগ
বন দফতরের নিষ্ক্রিয়তার অভিযোগভ, ক্ষতিপূরণ ও নিরাপত্তার দাবিতে পথ অবরোধ
পাঁচ হাজার টাকা নেওয়ার অভিযোগ, আপাতত ২০ জনকে ফেরত দেওয়া হল ২ হাজার টাকা করে
সঙ্গীর সঙ্গে বেড়াতে গিয়ে নিখোঁজ, তিন সপ্তাহ পর মিলল দেহ
বাংলার জন্য একাধিক কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন করেন মোদি
বন্দেমাতরম গান দিয়ে স্বাগত জানানো হয় প্রধানমন্ত্রীকে
শাসন আর নির্যাতন এক নয়, শিক্ষকদের অধিকার রক্ষার দাবিতে বিক্ষোভ
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা