6a366f799604b_WhatsApp Image 2026-06-20 at 16.09.22
জুন ২০, ২০২৬ বিকাল ০৫:৫৪ IST

হাজিরা খাতায় সই, অথচ স্কুলে নেই! প্রধান শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ


নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - রাজ্যের পালাবদলের পর শিক্ষা ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বার্তা বারবার দিয়েছে নতুন সরকার।সেই আবহেই কোচবিহারের দিনহাটায় এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলে সরব হলেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর,অর্থ আত্মসাৎ এবং তোলাবাজির অভিযোগ এনে বিদ্যালয় পরিদর্শকের কাছে মার্চ পিটিশন জমা দিয়েছেন তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, দিনহাটার শিকারপুর এসসি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা তৃণমূল নেতা ধনঞ্জয় রায় সরকার দীর্ঘদিন ধরেই বিদ্যালয়ে অনুপস্থিত থাকলেও হাজিরা খাতায় তার উপস্থিতির স্বাক্ষর রয়েছে।পাশাপাশি বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণে অনিয়ম,চাকরির নাম করে টাকা আদায়,ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক টাকা তোলা এবং সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও রয়েছে।শুক্রবার দিনহাটা ১ নম্বর সার্কেলের বিদ্যালয় পরিদর্শক দ্রাবিড় দাসের হাতে লিখিত অভিযোগপত্র তুলে দেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপের দাবিও জানানো হয়েছে।তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক ধনঞ্জয় রায় সরকারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঘটনা প্রসঙ্গে এক অভিভাবক বলেন,'স্কুলের প্রধান শিক্ষক ধনঞ্জয় মাস্টারমশাই দীর্ঘদিন ধরে স্কুলে আসেনা।ফলে বিদ্যালয়ের পরিকাঠামো সম্পূর্ণ ভেঙে পড়েছে।স্কুলে বাচ্চাদের পাঠিয়ে আমরা কোনো নিরাপত্তা পাইনা।অত্যন্ত বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে স্কুলে।আমারা দিনমজুর ও গরীব মানুষ হওয়ায় সন্তানদের সরকারি স্কুলেই পড়াতে পারি।কারণ বেসরকারি স্কুলে দেওয়ার মতো আর্থিক সামর্থ্য আমাদের নেই।কিন্তু সরকারি স্কুলের এই বেহাল দশার কারণে বাধ্য হয়ে টানাপোড়েনের মধ্যেও আমাদের বাচ্ছাদের বেসরকারি স্কুলে দিতে হচ্ছে।আমার সন্তান ক্লাস থ্রিতে ওঠায় বেসরকারি স্কুলেই ভর্তি করিয়েছি।তবে স্কুলের পরিকাঠামো ঠিক হলে আবার সরকারি স্কুলেই ফিরিয়ে আনবো।এসআই সাহেব বিষয়টি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর কথা বলেছেন।আগামী সোমবার স্কুল পরিদর্শনে গিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন'। 
 

আরও এক অভিভাবকের বক্তব্য,'বিগত চার বছর ধরে স্কুলে অনুপস্থিত রয়েছেন স্যার।স্কুলে না এসেও তিনি বছরের পর বছর ধরে নিয়মিত সরকারি বেতন তুলছেন।মাঝে মাঝে এসে মাত্র কয়েক ঘণ্টার জন্য ক্লাসে ঢুকে হাজিরা খাতা নিয়ে বাড়িতে গিয়ে সই করে তা এসআই অফিসে জমা দিয়ে আসছেন।প্রধান শিক্ষকের এই চরম উদাসীনতার কারণে স্কুলের পরিকাঠামো ও পরিবেশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।বাথরুমের দরজা ভাঙা,চারপাশ জঙ্গল ও নোংরায় ভরে আছে।টিউবওয়েলের চারপাশের অবস্থাও অত্যন্ত অপরিচ্ছন্ন।স্কুলে পড়াশোনা বা নিরাপত্তার কোনো বালাই নেই।এসআই সাহেব তাদের আশ্বস্ত করেছেন যে তিনি আগামী সোমবার নিজে স্কুল পরিদর্শনে যাবেন এবং অভিভাবক ও গ্রামবাসীর সাথে কথা বলে এই বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করবেন'।

আরও পড়ুন

হঠাৎ বৃষ্টি, তারপর বজ্রপাত! মাঠেই প্রাণ গেল সিভিক ভলান্টিয়ারের
জুন ২১, ২০২৬

মাঠ থেকে গোরু আনতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের! শোকের ছায়া পাণ্ডুয়ায়

ময়নাগুড়িতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃত ৪ , আর্থিক ক্ষতিপূরণের আশ্বাস মুখ্যমন্ত্রীর
জুন ২১, ২০২৬

মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

পণের দাবিতে পুত্রবধূকে নিগ্রহ! পুলিশের জালে প্রভাবশালী তৃণমূল নেত্রী ইলা বাগচী
জুন ২১, ২০২৬

রাস্তায় মারধরের অভিযোগের পর পুলিশের জালে তৃণমূল নেত্রী ইলা বাগচী। গ্রেফতারের সময় বিক্ষোভ স্থানীয়দের

নতুন করে অস্বস্তিতে তৃণমূল , সংখ্যালঘু সেলের সভাপতির পদ ছাড়ার ঘোষণা মোশারফের
জুন ২১, ২০২৬

যদিও তিনি মৌখিক ভাবে পদ ছাড়ার কথা ঘোষণা করেন

মথুরাপুর স্টেশন চত্বরে বিশৃঙ্খলার অভিযোগ, তৃণমূল যুব নেতার বিরুদ্ধে সরব বিজেপি
জুন ২১, ২০২৬

রেলের জমি দখলমুক্ত করার কাজ ঘিরে উত্তেজনা, উন্নয়নের স্বার্থে সকলকে সহযোগিতার আহবান

বিপাকে অভিষেককে আপ্ত সহায়ক সুমিত , ডেবরা থানায় জালিয়াতির নতুন অভিযোগ দায়ের
জুন ২১, ২০২৬

প্রতারণা ও জালিয়াতির অভিযোগ সুমিত রায়ের বিরুদ্ধে

রায়মঙ্গলের ভাঙনে বিপদের মুখে দুলদুলি ফেরিঘাট , কংক্রিট বাঁধের দাবিতে সরব এলাকাবাসী
জুন ২১, ২০২৬

বেহাল নদীবাঁধ, আতঙ্কে নিত্যযাত্রী ও স্থানীয়রা , নতুন সরকারের হস্তক্ষেপের দাবি

বৃষ্টিভেজা সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা , বাস-ট্রেলারের সংঘর্ষে নিহত অন্তত ৫
জুন ২১, ২০২৬

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা

দীঘার সমুদ্রে স্পিড বোটের ধাক্কায় মৃত্যু পর্যটকের, চাঞ্চল্য সৈকতে
জুন ২১, ২০২৬

স্নানের সময় নিয়ন্ত্রণ হারিয়ে চড়াও বোট, চালক পলাতক বলে অভিযোগ

আম-কাঁঠালের গন্ধে লোকালয়ে হানা দাঁতাল হাতির , তাণ্ডবে ভাঙল একাধিক বাড়ি
জুন ২১, ২০২৬

বন দফতরের নিষ্ক্রিয়তার অভিযোগভ, ক্ষতিপূরণ ও নিরাপত্তার দাবিতে পথ অবরোধ 

আবাস যোজনার উপভোক্তাদের টাকা ফেরত, শীতলকুচিতে চর্চার কেন্দ্রবিন্দু পঞ্চায়েত সদস্য
জুন ২১, ২০২৬

পাঁচ হাজার টাকা নেওয়ার অভিযোগ, আপাতত ২০ জনকে ফেরত দেওয়া হল ২ হাজার টাকা করে

বকখালিতে প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নিখোঁজ তরুণী! ৩ সপ্তাহ পর বালি খুঁড়ে মিলল দেহ
জুন ২০, ২০২৬

সঙ্গীর সঙ্গে বেড়াতে গিয়ে নিখোঁজ, তিন সপ্তাহ পর মিলল দেহ

পশ্চিমবঙ্গকে পাকিস্তান যুক্ত করার চক্রান্ত হয়েছিল , তারকেশ্বরের মঞ্চ থেকে তৃণমূল সরকারকে দুষলেন মোদি
জুন ২০, ২০২৬

পশ্চিমবঙ্গ দিবসে তৃণমূলকে নিশানা মোদির

তারকেশ্বর থেকে বাংলার জন্য উন্নয়নের ঝাঁপি , একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জুন ২০, ২০২৬

বাংলার জন্য একাধিক কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন করেন মোদি

পশ্চিমবঙ্গ দিবসে তারকেশ্বরে মোদি , বাংলার রসগোল্লা -জলভরা সন্দেশ দিয়ে বরণ শুভেন্দুর
জুন ২০, ২০২৬

বন্দেমাতরম গান দিয়ে স্বাগত জানানো হয় প্রধানমন্ত্রীকে

TV 19 Network NEWS FEED

বিশ্ববাজারে বাড়ছে ভারতের সামরিক দাপট! ভিয়েতনামের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির পথে দিল্লি

বিশ্ববাজারে বাড়ছে ভারতের সামরিক দাপট! ভিয়েতনামের...

প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...

৭১-এর পর প্রথম! বঙ্গোপসাগরে চিনা প্রযুক্তির সাবমেরিন নামাচ্ছে পাকিস্তান, চিন্তায় দিল্লি

৭১-এর পর প্রথম! বঙ্গোপসাগরে চিনা প্রযুক্তির সাবমের...

বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...

বিদেশে বসে নাশকতার ছক! ভারত-মালয়েশিয়া যৌথ তৎপরতায় জালে ২ খলিস্তানি এজেন্ট

বিদেশে বসে নাশকতার ছক! ভারত-মালয়েশিয়া যৌথ তৎপরতা...

মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...

বাংলাদেশ-পাকিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য! চরমপন্থী কার্যকলাপ ঘিরে উদ্বেগ প্রকাশ ইজরায়েলের

বাংলাদেশ-পাকিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য! চরমপন্থী...

দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...

ট্রাম্প প্রশাসনের মানবিক উদ্যোগ! ভিসা পেলেন ভোজিনহার মা, অপেক্ষা পুনর্মিলনের

ট্রাম্প প্রশাসনের মানবিক উদ্যোগ! ভিসা পেলেন ভোজিনহ...

ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা