নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - দুর্গাপুরের চাঞ্চল্যকর গণধর্ষণ মামলায় বুধবার আদালতে পেশ করা হয় সহপাঠী-সহ তিন অভিযুক্তকে। নির্যাতিতার বয়ানকে ভিত্তি করে সরকারি আইনজীবীর সওয়াল-জবাবের পর অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ করে আদালত। আগামী ২৭ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
সূত্রের খবর, দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজে চিকিৎসক পড়ুয়ার গণধর্ষণের ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দেয় গোটা রাজ্য জুড়ে। বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে এই মামলার শুনানি হয়। সরকারি আইনজীবী আদালতে নির্যাতিতার বয়ান তুলে ধরে বলেন, অভিযোগের মধ্যে একাধিক অসঙ্গতি থাকলেও প্রাথমিক প্রমাণে যৌন নির্যাতনের ইঙ্গিত মিলেছে। অপরদিকে, অভিযুক্তদের পক্ষ থেকে দাবি করা হয়, ‘গণধর্ষণ’ নয়, বরং বিষয়টি পারস্পরিক পরিচয়ের ভিত্তিতে ঘটেছে। সহপাঠী অভিযুক্ত ওয়াসেফ আলির আইনজীবী আদালতে তার জামিনের আবেদন জানিয়ে বলেন, ওয়াসেফ নির্যাতিতার পূর্বপরিচিত, তাই তাকে অন্তত জামিন দেওয়া হোক। কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দেন।
অন্যদিকে, ‘লিগ্যাল এইড সার্ভিসের' পক্ষ থেকে বাকি দুই অভিযুক্তের জামিনের আবেদন করেন আইনজীবী। তিনি অভিযুক্তদের নির্দোষ বলে দাবি করলেও আদালত সেই যুক্তি গ্রহণ করেনি। আদালত তিনজনকেই আগামী ২৭ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়।
একইসঙ্গে, আদালতের পক্ষ থেকে নির্যাতিতা ও তার সহপাঠীর হোয়াটসঅ্যাপ চ্যাট পর্যালোচনা করার নির্দেশ দেন। আদালতের পর্যবেক্ষণে জানানো হয়, ডিলিট হওয়া মেসেজও প্রযুক্তিগতভাবে পুনরুদ্ধার করা সম্ভব। এছাড়াও, সহপাঠী ছাড়া বাকি পাঁচ অভিযুক্তের টিআই প্যারেড করার অনুমতিও দিয়েছে আদালত। আগামী ২৪ অক্টোবর সেই প্রক্রিয়ার দিন নির্দিষ্ট করে দিয়েছে।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা
পাঁচ হাজার টাকা নেওয়ার অভিযোগ, আপাতত ২০ জনকে ফেরত দেওয়া হল ২ হাজার টাকা করে
সঙ্গীর সঙ্গে বেড়াতে গিয়ে নিখোঁজ, তিন সপ্তাহ পর মিলল দেহ
পশ্চিমবঙ্গ দিবসে তৃণমূলকে নিশানা মোদির
বাংলার জন্য একাধিক কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন করেন মোদি
বন্দেমাতরম গান দিয়ে স্বাগত জানানো হয় প্রধানমন্ত্রীকে
শাসন আর নির্যাতন এক নয়, শিক্ষকদের অধিকার রক্ষার দাবিতে বিক্ষোভ
দিনহাটায় বিদ্যালয় পরিদর্শকের কাছে লিখিত অভিযোগ স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের
সীমান্তে কড়া পাহারায় রয়েছে বিএসএফ
উন্নয়নের টাকা তছরুপ সহ একাধিক অভিযোগ, উত্তেজনা বাদুড়িয়ার শায়েস্তানগরে
নাটাবাড়ির পানিশালায় পঞ্চায়েত সদস্য ও তার স্বামীকে ঘিরে ক্ষোভ, সরগরম এলাকা
ঘটনায় এখনও পর্যন্ত ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা