নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - দুর্গাপুরের এক বেসরকারি মেডিক্যাল কলেজে চাঞ্চল্যকর ঘটনা। দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে উত্তপ্ত কলেজ চত্বর। শুক্রবার রাতে খাবার খেতে বেরিয়ে নির্জন জঙ্গলে ঘটে এই নৃশংস ঘটনা। ঘটনায় নতুন করে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
সূত্রের খবর, শুক্রবার রাতে দুর্গাপুরের ওই বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী এক সহপাঠীর সঙ্গে বাইরে খাবার খেতে যান। রাত সাড়ে ৯টা নাগাদ কলেজ গেটের কাছে পৌঁছতেই কয়েকজন অপরিচিত যুবক তাদের ঘিরে ধরে। অভিযোগ, তখনই তরুণীর সঙ্গে থাকা ছেলেটি পালিয়ে যায়। এরপরেই ২-৩ জন মিলে সেই তরুণীকে নির্জন জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে ছেলেটি ফিরে এসে রক্তাক্ত অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে।
বিষয়টি প্রকাশ্যে আসতেই ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশ। সেখানে থেকে পুলিশ তরুণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। ডাক্তারি তরুণী ওড়িশার জলেশ্বরের বাসিন্দা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
নির্যাতিতার বাবার অভিযোগ, এই ঘটনার সঙ্গে নির্যাতিতার সহপাঠী জড়িত। শুধু তাই নয়, তার মেয়ের কাছ থেকে অভিযুক্তরা মোবাইল ফোনও কেড়ে নেয়। এমনকি,তার থেকে ৩০০০ টাকাও চাওয়া হয় কিন্তু তা সে দিতে না পারায় তাদের মারধর করা হয় বলে অভিযোগ নির্যাতিতার বাবার।
পুলিশের পক্ষ থেকে গতকাল রাতেই নির্যাতিতাকে জিজ্ঞাসাবাদ করে তার বয়ান রেকর্ড করা হয়। নির্যাতিতার সহপাঠীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, সহপাঠী বা তাঁর পরিচিত কেউ এই ঘটনায় যুক্ত থাকতে পারেন। তবে এখনো কাউকে গ্রেফতার করা যায়নি।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা
পাঁচ হাজার টাকা নেওয়ার অভিযোগ, আপাতত ২০ জনকে ফেরত দেওয়া হল ২ হাজার টাকা করে
সঙ্গীর সঙ্গে বেড়াতে গিয়ে নিখোঁজ, তিন সপ্তাহ পর মিলল দেহ
পশ্চিমবঙ্গ দিবসে তৃণমূলকে নিশানা মোদির
বাংলার জন্য একাধিক কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন করেন মোদি
বন্দেমাতরম গান দিয়ে স্বাগত জানানো হয় প্রধানমন্ত্রীকে
শাসন আর নির্যাতন এক নয়, শিক্ষকদের অধিকার রক্ষার দাবিতে বিক্ষোভ
দিনহাটায় বিদ্যালয় পরিদর্শকের কাছে লিখিত অভিযোগ স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের
সীমান্তে কড়া পাহারায় রয়েছে বিএসএফ
উন্নয়নের টাকা তছরুপ সহ একাধিক অভিযোগ, উত্তেজনা বাদুড়িয়ার শায়েস্তানগরে
নাটাবাড়ির পানিশালায় পঞ্চায়েত সদস্য ও তার স্বামীকে ঘিরে ক্ষোভ, সরগরম এলাকা
ঘটনায় এখনও পর্যন্ত ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা