নিজস্ব প্রতিনিধি , মালদহ - কলকাতা হাইকোর্টের সবুজ সংকেতের পর শুক্রবার চাঁচলে বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’। দুপুর একটার কিছু পরেই কলমবাগান মাঠে শুরু হতে চলেছে এই রাজনৈতিক কর্মসূচি। সভায় উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আদালতের অনুমতির পর এই সভাকে ঘিরে জেলায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।
পুলিশি অনুমতি না মেলার অভিযোগ তুলে আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। ৩১ ডিসেম্বর বিষয়টির শুনানিতে বিচারপতি বিশ্বরূপ চৌধুরী শর্তসাপেক্ষে সভা আয়োজনের অনুমতি দেন। আদালতের নির্দেশ মেনেই শুক্রবার চাঁচলের কলমবাগানে ‘পরিবর্তন সংকল্প সভা’ আয়োজন করা হয়েছে। এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গের রাজনৈতিক ময়দানে বিজেপির এই কর্মসূচিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, সভায় ৯ হাজার সমর্থক এবং ৭০ টি মাইক্রোফোনের বেশি ব্যবহার করা যাবে না। দুপুর ১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত মোট দু ঘণ্টা সভা করা যাবে। সভাস্থলে শান্তিশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব পুলিশ প্রশাসনকেই নিতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা
পাঁচ হাজার টাকা নেওয়ার অভিযোগ, আপাতত ২০ জনকে ফেরত দেওয়া হল ২ হাজার টাকা করে
সঙ্গীর সঙ্গে বেড়াতে গিয়ে নিখোঁজ, তিন সপ্তাহ পর মিলল দেহ
পশ্চিমবঙ্গ দিবসে তৃণমূলকে নিশানা মোদির
বাংলার জন্য একাধিক কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন করেন মোদি
বন্দেমাতরম গান দিয়ে স্বাগত জানানো হয় প্রধানমন্ত্রীকে
শাসন আর নির্যাতন এক নয়, শিক্ষকদের অধিকার রক্ষার দাবিতে বিক্ষোভ
দিনহাটায় বিদ্যালয় পরিদর্শকের কাছে লিখিত অভিযোগ স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের
সীমান্তে কড়া পাহারায় রয়েছে বিএসএফ
উন্নয়নের টাকা তছরুপ সহ একাধিক অভিযোগ, উত্তেজনা বাদুড়িয়ার শায়েস্তানগরে
নাটাবাড়ির পানিশালায় পঞ্চায়েত সদস্য ও তার স্বামীকে ঘিরে ক্ষোভ, সরগরম এলাকা
ঘটনায় এখনও পর্যন্ত ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা