নিজস্ব প্রতিনিধি , নদীয়া - জাল মার্কশিট দেখিয়ে নদীয়ার শান্তিপুর কলেজে পর্থম বর্ষে ভর্তির আবেদন জানায় ৪ ছাত্র। কলেজ কর্তৃপক্ষের সন্দেহ হওয়ায় মার্কশিট স্কুটিনি করে দেখা হয়। সত্যি সামনে আসার পরেই চারজনের নাম বাতিল করে ছাত্রদের নামে নোটিশ টাঙানো হয় কলেজের সামনে। যেই নোটিশ নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয়েছে তুমুল বিতর্ক। ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুর কলেজে।

সূত্রের খবর , কয়েকমাস ধরেই শান্তিপুর কলেজে প্রথম বর্ষের ভর্তির প্রক্রিয়া চলছে। সেখানে ৬ জনের মার্কশিট নিয়ে সন্দেহ হয় কলেজ কর্তৃপক্ষের। তারা উচ্চশিক্ষা দফতরে সেই মার্কশিট স্কুটিনিতে পাঠালে দেখা যায় চারজনের রেজাল্ট ভুয়ো। এরপর নোটিশ টাঙিয়ে দেওয়া হলে তৃণমূলের দুই পক্ষের মধ্যে তুমুল বিতর্ক শুরু হয়েছে। একপক্ষের দাবি , নোটিশ কলেজ থেকে টাঙানো হয়নি। আবার এক পক্ষ জানিয়েছে , এই নোটিশ সম্পূর্ণভাবে বৈধ। এটা কলেজ থেকেই দেওয়া হয়েছে।

চার ছাত্রের নাম , সুকান্ত দাস , নয়ন মজুমদার , সাগর মল্লিক , রাজা পাল। রাজা পাল দাবি করেছেন , তার রেজাল্টটি একেবারেই বৈধ। কলেজ কর্তৃপক্ষের তরফে এমন নোটিশ দেওয়া উচিত হয়নি। প্রতিনিধি লালন শেখ জানিয়েছেন, "নোটিশে কলেজ কর্তৃপক্ষের স্ট্যাম্প নেই। এটা ছাত্র পরিষদের অন্য গোষ্ঠীর তরফে দেওয়া হয়েছে। ওরা কলেজটাকে দুর্নীতির আখড়া বানিয়ে রেখেছে। তারাই এমন করছে। দরকার হলে আমরা আইনের দ্বারস্থ হব।"

এমনকি নাম বাতিল হওয়া ছাত্রদের নামে দুর্নীতির অভিযোগও তুলেছেন তৃণমূল ছাত্র পরিষদের এক সদস্য। ছাত্র পরিষদের সহ সভাপতি মামন শেখ জানিয়েছেন , "পয়সা দিয়ে কেনা মার্কশিট নিয়ে ভর্তি হতে এসছিল। ২০০৯ সাল থেকে এই দুর্নীতি চলছিল। তাদের নামে একাধিক আইন বিরোধী কেস রয়েছে। শুধু আমি নয় সকলেই জানে ওরা কে , কাদের সঙ্গে মেলামেশা করে , কাদের নেতৃত্বে এই কাজ করেছে কারোর অজানা নয়। ৪০ টি কেস রয়েছে ওর বিরুদ্ধে। ওরা ভাবছে আমরা দলটা করিনা ওরা একাই দলের সদস্য , তাহলে এটাই বলব তারা বিরোধী। আমি এটাই চাই কলেজটা কলেজের মত থাকুক। ৪৫ বছরের একজন প্রথম বর্ষে ভর্তি হচ্ছে। আসলে তার থেকেও বড় কথা সবাই ওদের চেনে। কলেজ একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে।"
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা
পাঁচ হাজার টাকা নেওয়ার অভিযোগ, আপাতত ২০ জনকে ফেরত দেওয়া হল ২ হাজার টাকা করে
সঙ্গীর সঙ্গে বেড়াতে গিয়ে নিখোঁজ, তিন সপ্তাহ পর মিলল দেহ
পশ্চিমবঙ্গ দিবসে তৃণমূলকে নিশানা মোদির
বাংলার জন্য একাধিক কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন করেন মোদি
বন্দেমাতরম গান দিয়ে স্বাগত জানানো হয় প্রধানমন্ত্রীকে
শাসন আর নির্যাতন এক নয়, শিক্ষকদের অধিকার রক্ষার দাবিতে বিক্ষোভ
দিনহাটায় বিদ্যালয় পরিদর্শকের কাছে লিখিত অভিযোগ স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের
সীমান্তে কড়া পাহারায় রয়েছে বিএসএফ
উন্নয়নের টাকা তছরুপ সহ একাধিক অভিযোগ, উত্তেজনা বাদুড়িয়ার শায়েস্তানগরে
নাটাবাড়ির পানিশালায় পঞ্চায়েত সদস্য ও তার স্বামীকে ঘিরে ক্ষোভ, সরগরম এলাকা
ঘটনায় এখনও পর্যন্ত ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা