নিজস্ব প্রতিনিধি , নদীয়া - বিপর্যয়ের মুখে পড়তে হলো বাইরে থেকে শৌচালয় পরিষ্কারের গাড়ি আনায়। পৌরসভার আইনের বিপক্ষে গিয়ে এই কাজ করার অভিযোগ উঠলো মালঞ্চ এলাকার এক ব্যক্তির ওপর। শান্তিপুর পৌরসভার তরফ থেকে আটক করা হয়েছে বাইরে থেকে আসা সেই বেসরকারি গাড়িটিকে।
স্থানীয় সূত্রে জন্য গেছে , পৌরসভার আইন বহির্ভুতভাবে শৌচালয় পরিষ্কারের গাড়ি বাইরে থেকে নিয়ে এসে তার শৌচালয় পরিষ্কারের কাজ করেন। এই খবর পৌরসভায় পৌঁছাতেই সেই গাড়ি আটক করা হয়। তবে সেই অভিযুক্ত দাবি করে যে , বাড়ির শৌচালয় থেকে গাড়ির দূরত্ব অনেকটা বেশি তাই সেই দূরত্ব অনুযায়ী গাড়ির পাইপ নেই। তিনি এটাও জানিয়েছেন যে কাজটি করার আগে পৌরসভাকে তিনি লিখিত চিঠি পাঠান।

স্থানীয় বাসিন্দা শের আলি শেখ জানিয়েছেন , ' ২৪ নং ওয়ার্ডের সেই বাসিন্দার বাড়ির শৌচালয় পরিষ্কারের কথা যখন পৌরসভায় জানানো হয় তখন পৌরসভার গাড়ি চালক তাদের বলেন তারা যাতে পঞ্চায়েত অথবা বাইরে থেকে গাড়ি আনিয়ে কাজটি করে নেয়। কারণ তাদের ১৮০ ফুটের বেশি বড় পাইপের ব্যবস্থা নেই। কিন্তু গাড়ি আসার পর সেই গাড়ি আটক করে নেওয়া হয়। '
অন্যদিকে পৌরসভার চেয়ারম্যান জানিয়েছেন যে ,' আমরা চেষ্টা করি ২৪ টা ওয়ার্ডের প্রত্যেকটা মানুষকে পর্যাপ্ত পরিষেবা দেওয়ার। তার পরেও এখানকার মানুষেরা কর্তৃপক্ষকে কোনো রকম কিছু না জানিয়ে বাইরে থেকে বেসরকারি গাড়ি শহরের বুকে নিয়ে আসছে। এই রকম বেআইনি কাজের বিরুদ্ধে এর আগেও সতর্কবার্তা দেওয়া হয়েছে তার পরেও কোনো প্রকার কিছু না জানিয়ে বেসরকারি গাড়ি গুলো শহরের বুকে বেআইনি কাজ করছে। যদি সাধারণ মানুষের কোনো অসুবিধা হয় তাহলে তাদের সবার আগে পৌরসভায় জানানো উচিত , সেই অসুবিধা সমাধানে কর্তৃপক্ষ পর্যাপ্ত ব্যবস্থা অবশ্যই গ্রহণ করবে। '
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা