নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - পরিষেবার ঘাটতির ফলে সরকারি হাসপাতালে মৃত্যু হল সদ্যজাত শিশুর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নন্দীগ্রামে। বিষয়টি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। খবর পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। যদিও এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘোলপুকুর গ্রামের বাসিন্দা মোহন মাইতির স্ত্রীর সম্প্রতি সন্তান প্রসবের কথা ছিল। সেই মতো বুধবার রাতে নন্দীগ্রাম রেয়াপাড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের দাবি, দীর্ঘক্ষণ ধরে যন্ত্রণায় ছটফট করলেও দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীদের দেখা মেলেনি। বহুবার ডাকার পরও ঘুমিয়ে ছিলেন তাঁরা।

পরিস্থিতি জটিল হয়ে উঠলে নিরুপায় হয়ে প্রসূতির শাশুড়ীকেই প্রসবকাজে এগিয়ে আসতে হয়। কোনওরকমভাবে সন্তানের জন্ম হলেও চিকিৎসা পরিষেবা দিতে দেরি হয়। কিছু সময় পর চিকিৎসক ও নার্সরা এসে শিশুটিকে আলাদা করে নিয়ে যান। প্রায় ১ ঘণ্টা পর পরিবারকে জানানো হয়, নবজাতক আর নেই।
মৃত শিশুটির ঠাকুমা সবিতা মাইতি জানান, '৫ মাসের অন্তঃসত্ত্বা অবস্থা থেকেই নির্দিষ্ট ডাক্তারবাবুর কাছে দেখানো হচ্ছে। স্বাভাবিক প্রসবের আশ্বাস দেওয়া হয়েছিল। সংকটের মুহূর্তে কেউ দায়িত্ব নেয়নি। চরম গাফিলতির কারণেই এমন পরিণতি। দোষীদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি'।
তৃণমূলের নন্দীগ্রাম ২ ব্লক কনভেনার সুনীলবরণ জানা বলেন, 'আমরা মনে করি ডাক্তার ভগবানের রূপ। তারাই যদি দায়িত্ব পালন না করেন সেটা দুঃখজন। এই দায়িত্বজ্ঞানহীনতার জন্য তাঁদের বিরুদ্ধে তদন্ত করা হোক। প্রয়োজনীয় শাস্তির দাবি জানাই'।
বিজেপি নেতা প্রলয় পাল জানান, 'ঢিলছোড়া দূরত্বেই সেবাশ্রয় ক্যাম্প চলছে। তা সত্ত্বেও নন্দীগ্রামের মতো এলাকায় হাসপাতালের এমন বেহাল দশা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ব্যর্থতাকেই তুলে ধরছে। সারা রাজ্যে জুড়েই চিকিৎসা ব্যবস্থার এমন বেহাল অবস্থা'।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা
পাঁচ হাজার টাকা নেওয়ার অভিযোগ, আপাতত ২০ জনকে ফেরত দেওয়া হল ২ হাজার টাকা করে
সঙ্গীর সঙ্গে বেড়াতে গিয়ে নিখোঁজ, তিন সপ্তাহ পর মিলল দেহ
পশ্চিমবঙ্গ দিবসে তৃণমূলকে নিশানা মোদির
বাংলার জন্য একাধিক কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন করেন মোদি
বন্দেমাতরম গান দিয়ে স্বাগত জানানো হয় প্রধানমন্ত্রীকে
শাসন আর নির্যাতন এক নয়, শিক্ষকদের অধিকার রক্ষার দাবিতে বিক্ষোভ
দিনহাটায় বিদ্যালয় পরিদর্শকের কাছে লিখিত অভিযোগ স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের
সীমান্তে কড়া পাহারায় রয়েছে বিএসএফ
উন্নয়নের টাকা তছরুপ সহ একাধিক অভিযোগ, উত্তেজনা বাদুড়িয়ার শায়েস্তানগরে
নাটাবাড়ির পানিশালায় পঞ্চায়েত সদস্য ও তার স্বামীকে ঘিরে ক্ষোভ, সরগরম এলাকা
ঘটনায় এখনও পর্যন্ত ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা