নিজস্ব প্রতিনিধি , উত্তর দিনাজপুর - চিকিৎসায় গাফিলতির অভিযোগ ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠল হাসপাতাল। পেটে ব্যথা নিয়ে ভর্তি হওয়া এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। শুক্রবার বিকেল নাগাদ শুরু হয় ব্যাপক বিক্ষোভ ও উত্তেজনা। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে মৃতের আত্মীয়-পরিজন ও এলাকাবাসীর মধ্যে।

সূত্রের খবর , ইসলামপুর শহরের ক্ষুদিরামপল্লীর বাসিন্দা প্রণব দত্ত (৫২) কয়েকদিন আগে পেটে ব্যথা নিয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি হন। কিছুদিন চিকিৎসাধীন থাকার পর তাঁকে ছুটি দেওয়া হয়। তবে অবস্থার অবনতি হলে গতকাল, বৃহস্পতিবার রাতে ফের তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শুক্রবার বিকেল নাগাদ তাঁর মৃত্যু হয়।

এরপরই ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিজনরা। তাঁদের অভিযোগ, চিকিৎসা ও নার্সদের গাফিলতির কারণেই প্রণববাবুর মৃত্যু হয়েছে। এমনকি হাসপাতালে কর্মরত এক নার্সের বিরুদ্ধে অসহযোগিতা ও দুর্ব্যবহারের অভিযোগও তোলেন তাঁরা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ইসলামপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপি সরকার ও ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রতিনিধি রণজিৎ দে।

কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হন ইসলামপুর পৌরসভার পৌরপিতা তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল। উপস্থিত ছিলেন যুব তৃণমূলের জেলা সভাপতি কৌশিক গুনও। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের ভেতরে উত্তেজনা চরমে ওঠে। জানা গেছে, পরিস্থিতি সামাল দিতে পৌরপিতা কানাইয়ালাল আগরওয়াল ও কর্তব্যরত নার্সের মধ্যে তর্কাতর্কি পর্যন্ত গড়ায় পরিস্থিতি। পরে হাসপাতালের নিরাপত্তা রক্ষী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ বাহিনী। তারা উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করে। শেষ পর্যন্ত পৌরপিতা কানাইয়ালাল আগরওয়াল অভিযুক্ত নার্সের বিরুদ্ধে যথাযথ তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দেন।
বর্তমানে হাসপাতাল চত্বরে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় প্রশাসন ও পুলিশ পুরো ঘটনার উপর নজর রাখছে।

মৃতের ভাগ্নে জানান, “ পুরোপুরি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার গাফিলতির কারণেই আমার মামার মৃত্যু হয়েছে। স্টাফ বা নার্সদের দিক থেকে কোনও রকম সহযোগিতা করা হয়নি। ওনাদের অন্যকোনো হাসপাতাল রেফার করা উচিত ছিল, কিন্তু করা হয়নি। আজ সকাল থেকে খুব বেশি শ্বাসকষ্ট হচ্ছিলো। আমরা হসপিটাল কর্তিপক্ষকে বলেছিলাম এরকম অবস্থার কথা, তারা কোনো গুরুত্ব দেয়নি। ডাক্তার আসার কথা থাকলেও সেই সুবিধা আমরা পাইনি।”

মৃতের এক আত্মীয় জানান, “গত ৩ দিন আগে উনি যে ডাক্তারের কাছে চিকিৎসাধীন ছিলেন , সেই ডাক্তার অন্য আরেক চিকিৎসকের কাছে তাঁকে রেফার করেন। কিন্তু সেই ডাক্তার রোগীকে দেখতে অস্বীকার করেন। হাসপাতাল থেকে বাড়ি চলে আসার পর অবস্থা খারাপ হতে থাকলে অন্যত্র ভর্তি করাই। সেখানকার চিকিৎসক ও মিঠির আশ্বাস দিয়ে বেশ কয়েকটি ইঞ্জেকশনের জায়গায় ১ টি মাত্র ভ্যাকসিন দিয়ে ফেলে রাখে। এই অবহেলার জেরেই মৃত্যু হয়। আমরা চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেছি। উনি বিষয়টি নিজের দায়িত্বে নিয়েছেন। আশা করি উনি উপযুক্ত ব্যবস্থা নেবেন।”
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা
পাঁচ হাজার টাকা নেওয়ার অভিযোগ, আপাতত ২০ জনকে ফেরত দেওয়া হল ২ হাজার টাকা করে
সঙ্গীর সঙ্গে বেড়াতে গিয়ে নিখোঁজ, তিন সপ্তাহ পর মিলল দেহ
পশ্চিমবঙ্গ দিবসে তৃণমূলকে নিশানা মোদির
বাংলার জন্য একাধিক কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন করেন মোদি
বন্দেমাতরম গান দিয়ে স্বাগত জানানো হয় প্রধানমন্ত্রীকে
শাসন আর নির্যাতন এক নয়, শিক্ষকদের অধিকার রক্ষার দাবিতে বিক্ষোভ
দিনহাটায় বিদ্যালয় পরিদর্শকের কাছে লিখিত অভিযোগ স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের
সীমান্তে কড়া পাহারায় রয়েছে বিএসএফ
উন্নয়নের টাকা তছরুপ সহ একাধিক অভিযোগ, উত্তেজনা বাদুড়িয়ার শায়েস্তানগরে
নাটাবাড়ির পানিশালায় পঞ্চায়েত সদস্য ও তার স্বামীকে ঘিরে ক্ষোভ, সরগরম এলাকা
ঘটনায় এখনও পর্যন্ত ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা