নিজস্ব প্রতিনিধি , হুগলী - কাজের চাপে অসুস্থ হয়ে পড়া কোন্নগরের BLO তপতী বিশ্বাসের শারীরিক অবস্থার হঠাৎ অবনতি। কোন্নগর মাতৃসদনে চিকিৎসাধীন অবস্থায় রাতে পরিস্থিতি আরও জটিল হওয়ায় তাঁকে তড়িঘড়ি স্থানান্তরিত করা হয় কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সম্পূর্ণ ঘটনাকে ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে প্রশাসনিক মহলে।
বুধবার SIR-এর কাজের তীব্র চাপ সামলাতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কোন্নগরের বাসিন্দা ও BLO তপতী বিশ্বাস। অভিযোগ, সেই সময় তার সেরিব্রাল অ্যাটাক হয়। দ্রুত তাকে হুগলীর কোন্নগর মাতৃসদনে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে শ্রীরামপুরের মহকুমা শাসক শম্ভুদীপ সরকার তপতীকে দেখতে হাসপাতালে আসেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে তাকে অবিলম্বে BLO-র দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
চিকিৎসকেরা তাকে পর্যবেক্ষণে রাখলেও বৃহস্পতিবার রাতে তার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয়। সেই মুহূর্তেই চিকিৎসকেরা তাকে অ্যাম্বুলেন্সে করে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। তার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল নয় বলেই হাসপাতাল সূত্রে খবর।
BLO র স্বামী জানান, ' সকালে এমআরআই করা হয়েছিল কলকাতায় তখন পর্যন্ত সব ঠিক ছিল। পরে রিপোর্ট হাতে আসলে ডাক্তার বলে অবস্থা খুব একটা ভালো না তাই রাতের মধ্যেই কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যেতে বলে। কথা ঠিক মতন বেরোচ্ছে না। সিটি স্ক্যানে যেখানে ছোট একটা স্পট ছিল সেটা এখন অনেকটাই বড় হয়েছে।'
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা
পাঁচ হাজার টাকা নেওয়ার অভিযোগ, আপাতত ২০ জনকে ফেরত দেওয়া হল ২ হাজার টাকা করে
সঙ্গীর সঙ্গে বেড়াতে গিয়ে নিখোঁজ, তিন সপ্তাহ পর মিলল দেহ
পশ্চিমবঙ্গ দিবসে তৃণমূলকে নিশানা মোদির
বাংলার জন্য একাধিক কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন করেন মোদি
বন্দেমাতরম গান দিয়ে স্বাগত জানানো হয় প্রধানমন্ত্রীকে
শাসন আর নির্যাতন এক নয়, শিক্ষকদের অধিকার রক্ষার দাবিতে বিক্ষোভ
দিনহাটায় বিদ্যালয় পরিদর্শকের কাছে লিখিত অভিযোগ স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের
সীমান্তে কড়া পাহারায় রয়েছে বিএসএফ
উন্নয়নের টাকা তছরুপ সহ একাধিক অভিযোগ, উত্তেজনা বাদুড়িয়ার শায়েস্তানগরে
নাটাবাড়ির পানিশালায় পঞ্চায়েত সদস্য ও তার স্বামীকে ঘিরে ক্ষোভ, সরগরম এলাকা
ঘটনায় এখনও পর্যন্ত ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা