নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বিলাসবহুল জীবনযাপনের নেশায় একের পর এক চুরির অভিযোগ উঠলো দুই যুবকের বিরুদ্ধে। অভিযুক্তদের নাম সুব্রত চক্রবর্তী, রাজু মজুমদার। প্রায় ৩৭ গ্রাম চোরাই সোনা উদ্ধার করেছে বারাসাত পুলিশ।
পুলিশ সূত্রের খবর , গোটা শহর যখন মেতে উঠেছিল উৎসবের আনন্দে, কিং সাইজ লাইফ স্টাইলের লোভে বিভিন্ন এলাকা থেকে গয়না চুরির পথ বেছে নিয়েছিল এক যুবক। ঘটনাটি ঘটে বারাসাত থানার অন্তর্গত রামকৃষ্ণপুর এলাকার বাসিন্দা দেবদাসবাবুর বাড়িতে। সম্পূর্ণ ঘটনার নিখুঁত অনুসন্ধান চালায় বারাসাত থানার পুলিশ। ধৃতের নাম সুব্রত চক্রবর্তী, বাড়ি বসিরহাট। চুরি ছাড়াও বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে নিযুক্ত ছিলেন সুব্রত। তদন্তের মাধ্যমে উঠে আসে দক্ষতার সাথে এলাকা পর্যবেক্ষণ করে চুরি করে সুব্রত। চোরাই দ্রব্য পাচারে সুব্রতর সঙ্গে নাম জড়িয়েছে রাজু মজুমদার নামে আরেক যুবকের। রাজু অভিজাত এক সংস্থার ম্যানেজারে। দু'জনকে গ্রেফতার করেছে বারাসাত থানার পুলিশ।
বারাসাত জেলা অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন,'২৯ অক্টোবর ভোরবেলায় চুঁচুড়া থেকে গ্রেফতার করা হয় সুব্রতকে। পূর্বেও এনডিপিএস নামক কার্যকলাপে নাম জড়িয়েছিল সুব্রতর। চোরাই সোনা বসিরহাটের এক স্বর্ণ ব্যবসায়ীর কাছে বিক্রি করে তারা। তবে স্বর্ণকার সেই সোনা নিমেষে গলিয়ে সম্পূর্ণ ভিন্ন রূপে তৈরী করেছে । স্বর্ণকার যদি দোষী প্রমাণিত হয় তবে অভিযুক্তের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে'।
বারাসাত থানার ভারপ্রাপ্ত আধিকারিক মৈনাক ব্যানার্জী জানিয়েছেন,'প্রথম চুরির ছক কষেছিল বারাসাতে কালীপুজো চলাকালীন , পরেরবার চুরির প্ল্যান করে যখন চন্দননগরে জগদ্ধাত্রী পুজো চলছিল। শুধু তাই নয়, সুব্রত সব গয়না বিক্রি করে না, মহিলা ঘটিত কার্যকলাপে যুক্ত থাকায় হোটেলে ডেকে আনা বিভিন্ন মহিলাদের বহু গয়না উপহার দিয়েছে'।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা
পাঁচ হাজার টাকা নেওয়ার অভিযোগ, আপাতত ২০ জনকে ফেরত দেওয়া হল ২ হাজার টাকা করে
সঙ্গীর সঙ্গে বেড়াতে গিয়ে নিখোঁজ, তিন সপ্তাহ পর মিলল দেহ
পশ্চিমবঙ্গ দিবসে তৃণমূলকে নিশানা মোদির
বাংলার জন্য একাধিক কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন করেন মোদি
বন্দেমাতরম গান দিয়ে স্বাগত জানানো হয় প্রধানমন্ত্রীকে
শাসন আর নির্যাতন এক নয়, শিক্ষকদের অধিকার রক্ষার দাবিতে বিক্ষোভ
দিনহাটায় বিদ্যালয় পরিদর্শকের কাছে লিখিত অভিযোগ স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের
সীমান্তে কড়া পাহারায় রয়েছে বিএসএফ
উন্নয়নের টাকা তছরুপ সহ একাধিক অভিযোগ, উত্তেজনা বাদুড়িয়ার শায়েস্তানগরে
নাটাবাড়ির পানিশালায় পঞ্চায়েত সদস্য ও তার স্বামীকে ঘিরে ক্ষোভ, সরগরম এলাকা
ঘটনায় এখনও পর্যন্ত ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা