নিজস্ব প্রতিনিধি , হুগলী - সাধারণ মানুষের উদ্যোগে গড়ে ওঠা শ্রমজীবী ব্লাড সেন্টার এবার আরও এক ধাপ এগিয়ে গেল। চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুইনের এলাকা উন্নয়ন তহবিলের টাকায় ব্লাড সেন্টারে বসানো হলো একটি অত্যাধুনিক রেফ্রিজারেটর। মাইনাস ৪০ ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে প্রায় ৪১০ ইউনিট রক্তের লোহিত কণিকা।
সূত্রের খবর , রেফ্রিজারেটরটির উদ্বোধনে উপস্থিত ছিলেন বিধায়ক অরিন্দম গুইন, হুগলী জেলা পরিষদের মেন্টর ও শিক্ষা কর্মাধ্যক্ষ ড. সুবীর মুখার্জি, সমষ্টি আধিকারিকের প্রতিনিধি সৌমেন ঘোষ, শ্রমজীবী ব্লাড সেন্টারের চিকিৎসক ড. শশাঙ্ক ভূষণ গোস্বামী এবং হাসপাতালের সহসম্পাদক শিল্পী ঘোষ ও গৌতম সরকার।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২ অক্টোবর যাত্রা শুরু করা এই ব্লাড সেন্টার ইতিমধ্যেই রাজ্যে নজির গড়েছে। এটি ছিল পশ্চিমবঙ্গের প্রথম গ্রামীণ ব্লাড সেন্টার, যেখানে শুরু থেকেই ছিল কম্পোনেন্ট সেপারেটর। এই যন্ত্রের মাধ্যমে রক্ত আলাদা করে রোগীর প্রয়োজন অনুযায়ী প্লাজমা, প্লেটলেট বা লোহিত কণিকা দেওয়া যায়। ফলে রোগীরা সহজে ও নিরাপদে প্রয়োজনীয় রক্ত উপাদান পেয়ে থাকেন।এখানকার বড় বৈশিষ্ট্য হল ব্লাড সেন্টার ২৪ ঘণ্টা খোলা থাকে এবং স্বেচ্ছা রক্তদানকেই প্রাধান্য দেয়। কোনো উপহার বা প্রলোভন ছাড়া শুধুমাত্র প্রকৃত স্বেচ্ছাসেবীরাই এখানে রক্তদান করেন। এর ফলে রক্তের নিরাপত্তা ও মান অনেক বেশি থাকে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক অরিন্দম গুইন বলেন, “শ্রমজীবী হাসপাতাল আমাদের বিধানসভা এলাকার গর্ব। এখানে সাধারণ মানুষ সঠিক চিকিৎসা পাচ্ছেন। ব্লাড সেন্টারের পাশে দাঁড়াতে পেরে আমি আনন্দিত। আশা করি এই হাসপাতাল আরও উন্নতি করবে।”
ড. সুবীর মুখার্জি প্রশংসা করে বলেন, “শ্রমজীবী ব্লাড সেন্টারের কাজ দেখে আমি অভিভূত। তিল তিল সংগ্রামের মাধ্যমে এখানে যে হাসপাতাল গড়ে উঠেছে, তা সত্যিই অনন্য।”
হাসপাতালের সহসম্পাদক গৌতম সরকার বলেন, “এই রেফ্রিজারেটর ব্লাড সেন্টারের জন্য সত্যিই উপকারি হবে। তবে অরিন্দমবাবুকে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই, কারণ হাসপাতালের শুরু থেকেই তিনি আমাদের পাশে আছেন।”
ড. শশাঙ্ক ভূষণ গোস্বামী জানান, “প্রায় ৪ লক্ষ টাকার এই আন্তর্জাতিক মানের রেফ্রিজারেটর পাওয়া শ্রমজীবী ব্লাড সেন্টারের জন্য এক বড় প্রাপ্তি।”
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা
পাঁচ হাজার টাকা নেওয়ার অভিযোগ, আপাতত ২০ জনকে ফেরত দেওয়া হল ২ হাজার টাকা করে
সঙ্গীর সঙ্গে বেড়াতে গিয়ে নিখোঁজ, তিন সপ্তাহ পর মিলল দেহ
পশ্চিমবঙ্গ দিবসে তৃণমূলকে নিশানা মোদির
বাংলার জন্য একাধিক কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন করেন মোদি
বন্দেমাতরম গান দিয়ে স্বাগত জানানো হয় প্রধানমন্ত্রীকে
শাসন আর নির্যাতন এক নয়, শিক্ষকদের অধিকার রক্ষার দাবিতে বিক্ষোভ
দিনহাটায় বিদ্যালয় পরিদর্শকের কাছে লিখিত অভিযোগ স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের
সীমান্তে কড়া পাহারায় রয়েছে বিএসএফ
উন্নয়নের টাকা তছরুপ সহ একাধিক অভিযোগ, উত্তেজনা বাদুড়িয়ার শায়েস্তানগরে
নাটাবাড়ির পানিশালায় পঞ্চায়েত সদস্য ও তার স্বামীকে ঘিরে ক্ষোভ, সরগরম এলাকা
ঘটনায় এখনও পর্যন্ত ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা