নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - নদীয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভায় যোগ দিতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় ৪ বিজেপি সমর্থকের মৃত্যু রাজ্য রাজনীতিতে শোকের আবহ তৈরি করেছে। এই ঘটনার পর মানবিকতার বার্তা দিয়ে এগিয়ে এল শাসকদল তৃণমূল কংগ্রেস। নিহত বিজেপি সমর্থকদের পরিবারের পাশে দাঁড়াতে দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শনিবার তাহেরপুরে প্রথমে প্রশাসনিক ও পরে রাজনৈতিক জনসভা করার কথা ছিল প্রধানমন্ত্রীর। সেই উপলক্ষ্যে দূরদূরান্ত থেকে বহু বিজেপি সমর্থক নদীয়ায় পৌঁছান। মুর্শিদাবাদ থেকে অন্তত ৪০ জন বিজেপি সমর্থক একটি বাস ভাড়া করে তাহেরপুরে এসেছিলেন। ভোরবেলা তারা সেখানে পৌঁছান। তাদের মধ্যেই কয়েক জন তাহেরপুর স্টেশন সংলগ্ন রেললাইনের ধারে প্রাতঃকৃত্য সারছিলেন। ঘন কুয়াশার কারণে ট্রেনের গতিবিধি বুঝতে না পেরে ডাউন লোকাল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। গুরুতর আহত আরও এক জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
এই দুর্ঘটনায় চার বিজেপি সমর্থকের মৃত্যুর খবর সামনে আসতেই তৎপর হয়েছে তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অবিলম্বে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে স্থানীয় তৃণমূল নেতা। তাদের একটি প্রতিনিধি দল মুর্শিদাবাদের বড়ঞার উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে পৌঁছে তারা নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন, সমবেদনা জানান পাশপাশি শাসকদলের তরফে সাহায্যের আশ্বাস দেন।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা
পাঁচ হাজার টাকা নেওয়ার অভিযোগ, আপাতত ২০ জনকে ফেরত দেওয়া হল ২ হাজার টাকা করে
সঙ্গীর সঙ্গে বেড়াতে গিয়ে নিখোঁজ, তিন সপ্তাহ পর মিলল দেহ
পশ্চিমবঙ্গ দিবসে তৃণমূলকে নিশানা মোদির
বাংলার জন্য একাধিক কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন করেন মোদি
বন্দেমাতরম গান দিয়ে স্বাগত জানানো হয় প্রধানমন্ত্রীকে
শাসন আর নির্যাতন এক নয়, শিক্ষকদের অধিকার রক্ষার দাবিতে বিক্ষোভ
দিনহাটায় বিদ্যালয় পরিদর্শকের কাছে লিখিত অভিযোগ স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের
সীমান্তে কড়া পাহারায় রয়েছে বিএসএফ
উন্নয়নের টাকা তছরুপ সহ একাধিক অভিযোগ, উত্তেজনা বাদুড়িয়ার শায়েস্তানগরে
নাটাবাড়ির পানিশালায় পঞ্চায়েত সদস্য ও তার স্বামীকে ঘিরে ক্ষোভ, সরগরম এলাকা
ঘটনায় এখনও পর্যন্ত ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা