নিজস্ব প্রতিনিধি , হুগলী - থ্যালাসেমিয়ায় আক্রান্ত এক নাবালিকা স্কুলছাত্রী স্বাভাবিক ছন্দে অন্যান্য দিনের মতোই বাড়ি ফিরছিল। ফেরার পথে রাস্তাতেই হতে হলো শ্লীলতাহানির শিকার। হঠাৎ পিছন থেকে বাইক নিয়ে এসে এক যুবক অশালীন আচরণ করে বলে অভিযোগ। মেয়েটির চিৎকারে আশপাশের লোক জড়ো হলেও অভিযুক্ত ততক্ষণে রাজ্য সড়কের দিকে পালিয়ে যায়। ঘটনা গোটা এলাকায় সাড়া ফেলেছে।
সূত্রের খবর, ঘটনাটি ঘটে কয়েক দিন আগে বিকেলে চন্দননগর কমিশনারেট এলাকায়। পরিবারের দাবি, মেয়েটি সেদিন মামার বাড়ি যাচ্ছিল। মাত্র কয়েকশো মিটার এগোতেই পিছন থেকে দ্রুতগতির বাইক এসে তার শরীরের বিভিন্ন অংশে আপত্তিকর ভাবে হাত দেয় অভিযুক্ত। আতঙ্কিত কিশোরী চিৎকার শুরু করতেই যুবকটি তাকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয় বলে অভিযোগ। এরপর বাইকের গতি বাড়িয়ে সড়ক পেরিয়ে পালিয়ে যায়। গুরুতর অসুস্থ এই মেয়েটির নিয়মিত চিকিৎসার প্রয়োজন থাকায় পরিবার আরও চিন্তায় পড়েছে।

উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়েরের পর চন্দননগর কমিশনারেট নির্দিষ্ট ধারায় মামলা করেছে। ইতিমধ্যেই সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। কমিশনারেটের এক পদস্থ আধিকারিক বলেন, “ফুটেজে একজন একাই ছিল। তাকে শনাক্ত করতে বিশেষ টিম কাজ করছে, দ্রুত গ্রেফতার সম্ভব হবে।”
নবম শ্রেণির ওই ছাত্রী জানান, “হেঁটে আসার সময় পেছন থেকে বাইকে থাকা এক যুবক এসে নোংরা আচরণ করে। আমি বাধা দিতে চাইলে আমাকে জোর করা হয়। রাস্তা ফাঁকা থাকায় আমি চিৎকার করলেও কেউ শুনতে পায়নি। এরপর পুলিশে অভিযোগ জানাই।”

উত্তরপাড়া ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সুমিত চক্রবর্তী জানান, “একটি বাচ্চা মেয়ে বিকেল পাঁচটা নাগাদ কোচিং ব্যানার্জি রোড ধরে আসছিলো। তখন এক অজ্ঞাতপরিচয় যুবক তার যৌন হেনস্থা করার ও বাইকে তোলার চেষ্টা করে , মেয়েটি উঠতে অস্বীকার করলে তাকে জোরে লাথি মেরে রাস্তায় ফেলে ঘটনাস্থলে ছেড়ে পালিয়ে যায়। উত্তরপাড়া এলাকায় এই ধরনের ঘটনা চিন্তা করতেও পারিনা। ছোট খাটো চুরি ছিনতাই হতো তবে এমন বিকৃত মানসিকতার ঘটনা এই এলাকায় একদমই বরদাস্ত করা যাবেনা।

তিনি জানান, থানায় অভিযোগ করা হয়েছে। আমি নিজে থানার আইসির সঙ্গে কথা বলেছি। আশা করছি উনি বিষয়টি খতিয়ে দেখবেন।প্রশাসনকে অনুরোধ করব কড়া পদক্ষেপ নিতে।বোর্ড মিটিংয়ে সিসি ক্যামেরা বাড়ানো ও পুলিশি টহল জোরদারের প্রস্তাব তোলা হবে।” সাধারণ মানুষকেও তিনি সতর্ক থাকার আহ্বান জানান।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা
পাঁচ হাজার টাকা নেওয়ার অভিযোগ, আপাতত ২০ জনকে ফেরত দেওয়া হল ২ হাজার টাকা করে
সঙ্গীর সঙ্গে বেড়াতে গিয়ে নিখোঁজ, তিন সপ্তাহ পর মিলল দেহ
পশ্চিমবঙ্গ দিবসে তৃণমূলকে নিশানা মোদির
বাংলার জন্য একাধিক কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন করেন মোদি
বন্দেমাতরম গান দিয়ে স্বাগত জানানো হয় প্রধানমন্ত্রীকে
শাসন আর নির্যাতন এক নয়, শিক্ষকদের অধিকার রক্ষার দাবিতে বিক্ষোভ
দিনহাটায় বিদ্যালয় পরিদর্শকের কাছে লিখিত অভিযোগ স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের
সীমান্তে কড়া পাহারায় রয়েছে বিএসএফ
উন্নয়নের টাকা তছরুপ সহ একাধিক অভিযোগ, উত্তেজনা বাদুড়িয়ার শায়েস্তানগরে
নাটাবাড়ির পানিশালায় পঞ্চায়েত সদস্য ও তার স্বামীকে ঘিরে ক্ষোভ, সরগরম এলাকা
ঘটনায় এখনও পর্যন্ত ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা