নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বাড়ি থেকে বেরিয়েছিল টিউশনে পড়তে, কিন্তু আর ফেরা হলো না। মুহূর্তের মধ্যেই নিখোঁজ হয়ে গেল টিটাগড়ের এক স্কুলপড়ুয়া কিশোর। শনিবার সন্ধ্যায় এলাকারই এক শিক্ষকের কাছে পড়তে গিয়ে ফেরেনি সে। পরিবারের সদস্যরা এবং প্রতিবেশীরা রাতভর খোঁজাখুঁজি করেও কোনো হদিস পাননি। ঘটনায় স্তম্ভিত গোটা এলাকা।
স্থানীয় সূত্রে জানা যায়,ব্যারাকপুর কেন্দ্রীয় বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র প্রতীক রঞ্জন (১২), বাড়ি টিটাগড় পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কয়লা ডিপো এলাকায়।সেদিন টিউশনে গিয়ে প্রতীক সঠিকভাবে পড়াশোনা না করায় শিক্ষক তাকে বকাঝকা করে পড়া না দিয়ে বাড়ি ফেরত পাঠান। ওই শিক্ষক জানিয়েছেন, তিনি প্রতীককে সন্ধ্যা সাতটা নাগাদ ছেড়ে দেন। কিন্তু তারপর বাড়িতে আর ফেরেনি কিশোর।

প্রতীকের বোনও ওই শিক্ষকের কাছেই টিউশনে পড়ত। বোন পড়া শেষ করে সাড়ে সাতটার সময় বাড়ি ফেরার পর পরিবারের লোকেরা জানতে চান দাদা কোথায়। তখনই ধরা পড়ে প্রতীক বাড়ি ফেরেনি। এরপরই পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। শুরু হয় খোঁজাখুঁজি। প্রথমে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা আশপাশের রাস্তাঘাট, আত্মীয়স্বজনের বাড়ি, এমনকি নদীর ধারে খুঁজে দেখেন। কিন্তু রাতভর চেষ্টা করেও তার কোনো সন্ধান মেলেনি। অবশেষে টিটাগড় থানায় খবর দেওয়া হয়। পুলিশ নিখোঁজের অভিযোগ নথিভুক্ত করে তল্লাশি শুরু করেছে।
খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। ছোট ছেলেটি হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দারাও উদ্বিগ্ন। অনেকেই রাতভর প্রতীকের খোঁজে বেরিয়েছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতীক খুব শান্ত স্বভাবের ছেলে। প্রায় প্রতিদিনই টিউশনে যেত। এর আগে কখনও বাড়ি থেকে উধাও হয়নি। ফলে হঠাৎ করে এভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় পরিবারের সদস্যরা আশঙ্কায় কাতর হয়ে পড়েছেন।

পরিবারের দাবি, ছেলেকে অপহরণ করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, নিখোঁজ কিশোরকে খুঁজে বের করার জন্য একাধিক দিক খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু হয়েছে। বন্ধুবান্ধবদের সঙ্গেও কথা বলছে পুলিশ।
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা
পাঁচ হাজার টাকা নেওয়ার অভিযোগ, আপাতত ২০ জনকে ফেরত দেওয়া হল ২ হাজার টাকা করে
সঙ্গীর সঙ্গে বেড়াতে গিয়ে নিখোঁজ, তিন সপ্তাহ পর মিলল দেহ
পশ্চিমবঙ্গ দিবসে তৃণমূলকে নিশানা মোদির
বাংলার জন্য একাধিক কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন করেন মোদি
বন্দেমাতরম গান দিয়ে স্বাগত জানানো হয় প্রধানমন্ত্রীকে
শাসন আর নির্যাতন এক নয়, শিক্ষকদের অধিকার রক্ষার দাবিতে বিক্ষোভ
দিনহাটায় বিদ্যালয় পরিদর্শকের কাছে লিখিত অভিযোগ স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের
সীমান্তে কড়া পাহারায় রয়েছে বিএসএফ
উন্নয়নের টাকা তছরুপ সহ একাধিক অভিযোগ, উত্তেজনা বাদুড়িয়ার শায়েস্তানগরে
নাটাবাড়ির পানিশালায় পঞ্চায়েত সদস্য ও তার স্বামীকে ঘিরে ক্ষোভ, সরগরম এলাকা
ঘটনায় এখনও পর্যন্ত ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা