নিজস্ব প্রতিনিধি , নদীয়া - নিরীহ পথ কুকুরকে টোটোর ধাক্কায় খুনের প্রতিবাদ করায়, খোদ প্রতিবাদীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠলো টোটোচালকের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে টোটোচালকদের দৌরাত্মতে অতিষ্ট হয়ে উঠেছে এলাকাবাসী। পথকুকুরকে খুনে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। টোটোচালকের নামে অভিযোগ দায়ের করে আক্রান্ত ব্যক্তি সন্তু পোদ্দার। প্রাথমিক চিকিৎসার পর শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সন্তু।

স্থানীয় সূত্রে জানা গেছে , রাস্তায় শুয়ে থাকা এক পথ কুকুরকে তীব্র গতিতে এসে সজোরে ধাক্কা দেয় একটি টোটো। চিৎকার করে রক্তাক্ত অবস্থায় মাটিয়ে লুটিয়ে পরে অসহায় সারমেয়টি। চোখের সামনে নৃশংস ঘটনাটি দেখে প্রতিবাদ করেন স্থানীয় বাসিন্দা সন্তু পোদ্দার। অভিযোগ, তখনই টোটো চালক শুভম সাহা ক্ষিপ্ত হয়ে লোহার রড দিয়ে তাঁর মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় সন্তু মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের মতে কুকুরটির মৃত্যু হয়েছে।

আক্রান্ত সন্তু পোদ্দার জানান ," আমার বাড়ির সামনে কুকুরটি শুয়ে ছিল, আচমকা টোটোটি এসে পিষে দেয় কুকুরটিকে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পরে কুকুরটি। আমরা প্রতিবাদ করতে যাওয়ায় টোটো চালকদের মধ্যে একজন লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। দীর্ঘদিন ধরে টোটো চালকদের অত্যাচারে ক্লান্ত এলাকাবাসী। একটা বিহিত করতে হবে। পুলিশের কাছে চরম শাস্তির আবেদন করছি ।"
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা
পাঁচ হাজার টাকা নেওয়ার অভিযোগ, আপাতত ২০ জনকে ফেরত দেওয়া হল ২ হাজার টাকা করে
সঙ্গীর সঙ্গে বেড়াতে গিয়ে নিখোঁজ, তিন সপ্তাহ পর মিলল দেহ
পশ্চিমবঙ্গ দিবসে তৃণমূলকে নিশানা মোদির
বাংলার জন্য একাধিক কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন করেন মোদি
বন্দেমাতরম গান দিয়ে স্বাগত জানানো হয় প্রধানমন্ত্রীকে
শাসন আর নির্যাতন এক নয়, শিক্ষকদের অধিকার রক্ষার দাবিতে বিক্ষোভ
দিনহাটায় বিদ্যালয় পরিদর্শকের কাছে লিখিত অভিযোগ স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের
সীমান্তে কড়া পাহারায় রয়েছে বিএসএফ
উন্নয়নের টাকা তছরুপ সহ একাধিক অভিযোগ, উত্তেজনা বাদুড়িয়ার শায়েস্তানগরে
নাটাবাড়ির পানিশালায় পঞ্চায়েত সদস্য ও তার স্বামীকে ঘিরে ক্ষোভ, সরগরম এলাকা
ঘটনায় এখনও পর্যন্ত ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা