নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই ময়না থেকে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করে চমক দিলেন তারকা বিজেপি বিধায়ক অশোক দিন্দা। তার মন্তব্য ঘিরে উত্তপ্ত রাজনৈতিক মহল।
সূত্রের খবর, রবিবার ময়নায় বিজেপির বিজয়া সম্মিলনী সভায় উপস্থিত ছিলেন ময়না বিধায়ক অশোক দিন্দা। সেখানেই মঞ্চ থেকে তিনি সরাসরি ঘোষণা করেন, '২০২৬ সালে ময়না বিধানসভা কেন্দ্র থেকে অশোক দিন্দাই প্রার্থী হবেন। ৯৯.৯ শতাংশ নিশ্চিত আমি-ই দাঁড়াব।' তার এই বক্তব্য শোনার পরই জোর গুঞ্জন শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
বিজেপি বিধায়ক আরও বলেন, ' গত সাড়ে চার বছর ধরে ময়না বিধানসভাতেই পড়ে আছি। সবসময় মানুষের পাশে থেকেছি, তাদের কথাই ভেবেছি। তাই মানুষও আমার সঙ্গেই আছেন।' তাঁর দাবি, বিজেপির মূল লক্ষ্য রাজ্যে ‘এসআইআর’ কার্যকর করা। তার বক্তব্য অনুযায়ী , বাংলায় এসআইআর হবে। আর সেই প্রক্রিয়ায় ৮০ লক্ষ থেকে ১ কোটি মানুষের নাম বাদ যাবে। তখন তৃণমূল কংগ্রেস দুমড়ে-মুচড়ে পড়বে।'
অশোক দিন্দার নিজেকে স্বঘোষিত প্রার্থী ঘোষণার পর থেকে বিজেপির অন্তর্দ্বন্দ্ব নিয়ে চর্চা শুরু হয়েছে। একাংশের দাবি, দিন্দার এই বক্তব্য বিজেপির সংগঠনের ভিতরেই বিভাজনের ইঙ্গিত দিচ্ছে। সাধারণত প্রার্থী নির্ধারণের সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃত্বের হাতে থাকে। ফলে এক বিধায়কের এমন প্রকাশ্য মন্তব্যে প্রশ্ন উঠেছে দলীয় শৃঙ্খলা নিয়ে।
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা