নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে মহেশতলায় প্রকাশ্যে এল বিজেপির অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব। দলীয় বৈঠকের মধ্যেই তর্ক-বিতর্ক, ধাক্কাধাক্কি। শুধু তাই নয়, কর্মীর মুখে গরম চা ছোড়ার অভিযোগ উঠছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
শুক্রবার রাতে ডায়মন্ডহারবার সাংগঠনিক জেলার মহেশতলার ৬ নম্বর মণ্ডলের দলীয় কার্যালয়ে চলছিল বিজেপির বৈঠক। অভিযোগ, বৈঠকের মধ্যেই প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ সর্দারের সঙ্গে কয়েকজন বিজেপি কর্মীর বিতর্ক চরমে পৌঁছায়। কিছুক্ষণ পরে পরিস্থিতি সামাল পড়লেও সভা শেষে বাইরে বেরিয়ে গিয়ে উত্তেজনা ফের বাড়ে। অভিযোগ, বিজেপির প্রাক্তন বস্তি উন্নয়ন সেলের কনভেনার সঞ্জীব সেনকে লক্ষ্য করে গরম চা ছুড়ে দেন দলেরই এক প্রাক্তন জেলা সভাপতি।
বিজেপি কর্মী সঞ্জীব সেন জানান, গরম চা তার ডান চোখে পড়ে জ্বালা, ব্যথা এবং দৃষ্টিসমস্যা দেখা দেয়। উত্তেজিত কর্মীরা অফিসের বাইরে ভিড় জমালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার খবর পেয়ে মহেশতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত সঞ্জীব সেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যেই এলাকাজুড়ে তুমুল রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে বিজেপির প্রকাশ্য কোন্দলকে ঘিরে।
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা