নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - নতুন দল গঠন করেই বড়সড় রাজনৈতিক চমক দিয়েছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। আসন্ন ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ১০ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছিলেন তিনি। কিন্তু তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই নাটকীয়ভাবে বদলে গেল ছবি। বালিগঞ্জ আসনে প্রার্থী বদলের সিদ্ধান্ত নিল জনতা উন্নয়ন পার্টি।
তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়ার পরই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর ঘোষণা করেছিলেন, ২২ ডিসেম্বর তিনি নতুন রাজনৈতিক দল গঠন করবেন। পূর্বঘোষণা মতো সোমবার ‘জনতা উন্নয়ন পার্টি’ নামে নিজের দল ঘোষণা করেন তিনি। একইসঙ্গে, আসন্ন ২৬ এর নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের নামও ঘোষণা করেন তিনি। দল ঘোষণার দিনই ১০টি বিধানসভা আসনে প্রার্থীর নাম প্রকাশ করেন হুমায়ুন কবীর।
তালিকায় দুটি কেন্দ্র থেকে নিজের নাম রাখার পাশাপাশি একাধিক নতুন মুখকেও সামনে আনেন তিনি। বিশেষ নজর কেড়েছিল বালিগঞ্জ কেন্দ্র। সেখানে হিন্দু প্রার্থী হিসেবে নিশা চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়। তবে তালিকা প্রকাশের ২৪ ঘণ্টা পেরোনোর আগেই বদলে যায় সিদ্ধান্ত। জানা যায়, জনতা উন্নয়ন পার্টির হয়ে বালিগঞ্জ থেকে আর লড়বেন না নিশা চট্টোপাধ্যায়।
হঠাৎই এই সিদ্ধান্ত বদলের কারণ হিসেবে মনে করা হচ্ছে, নিশার সোশাল মিডিয়ায় থাকা একাধিক ভিডিও দলের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এই আশঙ্কাতেই প্রার্থী বদলের সিদ্ধান্ত। এই বিষয়ে নিজেই মুখ খুলেছেন হুমায়ুন কবীর। তিনি বলেন, ' ওর কিছু ভিডিও সোশাল মিডিয়ায় রয়েছে, যেগুলো দলের ভাবমূর্তি নষ্ট করতে পারে। তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।'
পাশাপাশি, হুমায়ুন কবীর স্পষ্ট করে দেন, বালিগঞ্জ আসনে মুসলিম প্রার্থীই দাঁড় করানো হবে এবং আগামী সাত দিনের মধ্যেই সেই নাম ঘোষণা করা হবে। নতুন দল গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই প্রার্থী বদলের সিদ্ধান্ত জনতা উন্নয়ন পার্টির ভিতরে রাজনৈতিক সমীকরণ নিয়ে প্রশ্ন তুলছে।
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা