নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ভোটের আগে ফের উত্তপ্ত মিনাখাঁ। বিজেপির দলীয় কার্যালয়ে হামলার অভিযোগ ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। বৈঠক চলাকালীন আচমকাই হামলা চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নির্বাচনের প্রাক্কালে এই হামলার অভিযোগকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠন মজবুত করার লক্ষ্যে মিনাখাঁর বামুনপুকুর এলাকায় দলীয় কার্যালয়ে বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেই সময় হঠাৎই একদল দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। কার্যালয়ের বাইরে দাঁড় করানো একাধিক মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং কার্যালয়ে ঢুকে কর্মীদের মারধর করা হয় বলেও দাবি বিজেপির।
একাধিক বাইকে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্যের অভিযোগ, তৃণমূল সমর্থিত দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। তার দাবি, অন্তত ১০ থেকে ১১ জন কর্মী আহত হয়েছেন। এমনকি হামলার সময় কর্মীদের কার্যালয়ের ভিতরে আটকে রাখা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
অন্যদিকে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় আগে থেকেই পতাকা লাগানোকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর চলছিল। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। তবে এখনও পর্যন্ত বিজেপির তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা