নিজস্ব প্রতিনিধি , হুগলী - দুর্গাপুজো আয়োজকরা বেছে নিয়েছে বিশেষ থিম। পাঁচ হাজার বছরের প্রাচীন সিন্ধু সভ্যতার , মহেঞ্জোদারোর প্রতিরূপ ফুটে উঠবে এই বছরের পূজো মণ্ডপে। আজাদ হিন্দ ক্লাবের ৭৫তম বর্ষের দুর্গাপুজো , এবার এক অভিনব রূপে সেজে উঠছে। ইতিহাস আর শিল্পের এক অপূর্ব মেলবন্ধন ঘটিয়ে দর্শনার্থীদের নিয়ে যাওয়া হবে অতীতের সেই রহস্যময় নগর সভ্যতার ভিতরে।

সূত্রের খবর , তিন মাস ধরে চলছে মণ্ডপ নির্মাণের কাজ। প্রধান শিল্পী রঙ্গজিব রায়ের নেতৃত্বে , বিভিন্ন জেলার দক্ষ শিল্পীরা একযোগে তৈরি করছেন এই অনন্য শিল্পকর্ম। ইট , বালি সহ সিমেন্ট দিয়ে গড়া এই মণ্ডপে দর্শকরা দেখতে পাবেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কৃত সিন্ধু সভ্যতার নানা নিদর্শন। যদিও প্রাকৃতিক দুর্যোগে কাজের গতি কিছুটা ব্যাহত হয়েছে , শিল্পীরা তবু নিখুঁতভাবে তুলে ধরছেন মহেঞ্জোদারোর রূপ। প্রতিমাতেও থাকছে অভিনবত্ব, এবারের দুর্গা প্রতিমা সম্পূর্ণ বালি আর সিমেন্ট দিয়ে তৈরি হচ্ছে। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে , দ্বিতীয়া থেকেই দর্শনার্থীদের জন্য মণ্ডপ উন্মুক্ত হবে।

আজাদ হিন্দ ক্লাবের সম্পাদক বিশাল কাহার বলেন, আমরা এমন একটা থিম ভেবেছি ,যা দেখে মানুষ মণ্ডপে প্রবেশ করলে কিছুটা থমকে যাবেন। সময় নিয়ে দেখতে হবে এই অভিনব সজ্জা আর শিল্পভাবনা। আমরা ভেবেছি এবার মহেঞ্জোদারো , যে জায়গা বাঙালির হাত ধরে তৈরী হয়েছিল , সেই মহেঞ্জোদারোর যে সিন্ধু সভ্যতা সেটাই তুলে ধরবো। রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি , যাতে থিমটি আরও তাৎপর্যপূর্ণ হয়। দর্শনার্থীরা হাতে সময় নিয়ে আসুক , কারণ এই মণ্ডপে সিন্ধু সভ্যতার প্রতিচ্ছবি এক ভিন্ন ও স্মরণীয় অভিজ্ঞতা এনে দেবে।

বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা