নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - ডিজিটাল ডেটা এন্ট্রি ও অতিরিক্ত কাজের চাপ এই অভিযোগেই ফুঁসে উঠলেন বুথ লেভেল অফিসাররা। শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চ থেকে হাওড়ার টিকিয়াপাড়া, দুই জায়গাতেই ক্ষোভে উত্তাল কর্মীরা। গভীর রাতে নির্দেশ দিয়ে কমিশন তাদের স্বাভাবিক জীবন ব্যাহত করছে দাবি করে পথেই শুয়ে বিক্ষোভ প্রদর্শন।
সূত্রের খবর, শনিবার সকালে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে ডেটা এন্ট্রির প্রশিক্ষণ চলার মধ্যেই আচমকা বিক্ষোভে ফেটে পড়েন উপস্থিত বিএলওরা। স্লোগান দিতে দিতে প্রশিক্ষণ শিবির ত্যাগ করেন তারা। অভিযোগ, হঠাৎ করেই নির্দেশ দেওয়া হয়েছে এবার থেকে ডেটা ডিজিটালে এন্ট্রি করতে হবে, দ্রুত প্রশিক্ষণ নিতে হবে। এর ফলে তাদের উপর কাজের চাপ কয়েকগুণ বেড়ে গেছে। শুধু প্রশিক্ষণই নয় , গভীর রাতেও কমিশনের তরফে ফোন করে নতুন নির্দেশ দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন আন্দোলনকারীরা। এতে তাদের ব্যক্তিগত জীবন ব্যাহত হচ্ছে, মানসিক চাপ বাড়ছে বলে দাবি।
বয়স্ক বিএলওদের সমস্যার কথাও উঠে আসে বিক্ষোভে। অনেকেই প্রযুক্তিতে পারদর্শী নন, ফলে ডিজিটাল ডেটা এন্ট্রি তাদের কাছে কঠিন হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যেই প্রচুর ফর্ম বিলি করে দ্রুত জমা দেওয়ার নির্দেশ কাজের চাপ আরও বাড়িয়ে তুলছে।
একই চিত্র দেখা যায় হাওড়ার শিবপুরের টিকিয়াপাড়া সরকারি দফতরেও। ১৭২ নম্বর বিধানসভা কেন্দ্রের ২৪০ জন বিএলওকে শুক্রবার প্রশিক্ষণ নিতে বলা হয়। সেখানেও আপত্তি জানান অনেক কর্মী। তাদের দাবি, একই ডেটা হাতে লিখে, আবার ডিজিটালে এন্ট্রি করা সম্ভব নয় এমন চাপ দেওয়া চলছে নিয়মিত। বিএলওদের অভিযোগ, প্রতিদিন নতুন নির্দেশ, রাত পর্যন্ত কাজের চাপ এসবের ফলে মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়ছেন তারা।
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা