নিজস্ব প্রতিনিধি , বীরভূম - কালীপুজোর চাঁদা তোলাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনা ঘটল বীরভূমের সিউড়িতে। অভিযোগ , রাস্তা আটকে চাঁদা তোলাকে কেন্দ্র করে এক সেনা কর্মী সহ তার স্ত্রীকে কিছু ব্যক্তি বেধড়ক মারধর করে। ঘটনায় ১ যুবককে আটক করেছে সিউড়ি থানার পুলিশ।
সূত্রের খবর , দুবরাজপুর থেকে সন্তানকে চিকিৎসার জন্য সিউড়ি এসেছিলেন ওই সেনা কর্মী সহ তার স্ত্রী। সিউড়ির বড় বাগান এলাকার কাছে রাস্তা আটকে দাঁড়িয়ে ছিল ১০ থেকে ১২ জন যুবক। কালীপূজার জন্য চাঁদা চাওয়া হয় তাদের কাছে। সেনা কর্মী জানান , তাড়াহুড়োর মধ্যে রয়েছেন , চিকিৎসা শেষে ফেরার পথে চাঁদা দেবেন - এমনটাই অনুরোধ করেন তিনি।

কিন্তু অভিযুক্ত যুবকদের তা মেনে নিতে রাজি হয়নি। এরপর শুরু হয় তর্কাতর্কি , আর তার জেরে রাস্তাতেই সেনা কর্মীকে ফেলে একাধিক ব্যক্তি মিলে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। মারধরের হাত থেকে রেহাই পাননি তার স্ত্রীও। ঘটনায় স্থানীয়রা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সিউড়ি থানার পুলিশ। আহত সেনা কর্মী সহ তার স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থল থেকে এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা গিয়েছে। অন্যদিকে , সেনা কর্মীর পক্ষ থেকে সিউড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আহত যাওয়ান কর্মীর স্ত্রী চৈতি দত্ত এপ্রসঙ্গে জানান , ''আমার স্বামী ভারতীয় সেনাবাহিনীতে কাজ করেন। আমাদের বাচ্চার অন্নপ্রাশনের জন্য উনি এসেছিলেন। আমরা বাচ্চাটাকে ডাক্তার দেখাতে এনেছিলাম। সেই সময়ই আমার স্বামীর কাছ থেকে কালী পুজোর চাঁদা চাওয়া হয়। উনি পরে দেওয়ার কথা বললে তখন ওনাকে তারা মারধর করেন।''
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা