নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শহরের ট্রাফিক আইন বজায় রাখতে ও দুর্ঘটনা রুখতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করল কলকাতা পুলিশ। রাজ্যে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই হেলমেটহীন বাইক চালক, 'ট্রিপল রাইডিং' বা এক বাইকে ৩ আরোহীর বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু হয়েছে। একইসঙ্গে পুলিশের পেশাদারিত্ব বাড়াতে লালবাজারের তরফে 'মাস্টার প্যারেড' ও বিশেষ প্রশিক্ষণের নতুন নির্দেশিকা জারি করা হয়েছে।
সূত্রের খবর, ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে গত ৩ দিনে সবথেকে বেশি ধরপাকড় হয়েছে মধ্য কলকাতা ও মেটিয়াবুরুজ এলাকায়। লালবাজারের দেওয়া তথ্য অনুযায়ী, গত সোমবার ৭২২ জন, মঙ্গলবার সবথেকে বেশি অর্থাৎ ১৯৩৯ জনকে ধরা হয়েছে। বুধবার সন্ধ্যা পর্যন্ত এই সংখ্যা ছিল ৬৪১। পুলিশের রিপোর্ট বলছে, হেড কোয়ার্টার ট্রাফিক গার্ড এলাকাতেই ২৯০ জনকে ধরা হয়েছে। সব মিলিয়ে মোট ৩৩০২ বাইক আরোহীকে জরিমানা বা গ্রেফতার করা হয়েছে।
শুধু ট্রাফিক নিয়ন্ত্রণই নয়, শহরের আইনশৃঙ্খলা রক্ষা ও 'ক্রাউড ম্যানেজমেন্ট' বা ভিড় নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুলিশকর্মীদের দক্ষতার অভাব মেটাতে এবার থেকে প্রতি ১৫ দিন অন্তর প্রতিটি ডিভিশনে 'মাস্টার প্যারেড' বাধ্যতামূলক করা হয়েছে। এই প্যারেড শেষে আধিকারিক ও কর্মীদের ভিড় সামলানোর বিশেষ কৌশল শেখানো হবে, যার রিপোর্ট প্রতি মাসে লালবাজারে জমা দেবেন ডিভিশনাল ডিসিরা।
পুলিশের এই অভিযান ও নতুন প্রশিক্ষণ পদ্ধতি প্রসঙ্গে এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক জানান, ‘শহরের রাস্তায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। অনেক ক্ষেত্রেই দেখা যায় হেলমেট না পরা বা ট্রিপল রাইডিংয়ের কারণে ভয়াবহ দুর্ঘটনা ঘটছে। সেগুলি রুখতে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। পাশাপাশি, বিভিন্ন ডিউটির সময় দেখা গিয়েছে পুলিশের মধ্যে টিম ওয়ার্ক ও ভিড় সামলানোর কৌশলে কিছু ঘাটতি রয়েছে। সেই কারণেই এই মাস্টার প্যারেড ও প্রশিক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা আশাবাদী যে নিয়মিত এই অনুশীলনের ফলে বাহিনীর শৃঙ্খলা ও দক্ষতা দুই-ই বৃদ্ধি পাবে। যে কোনো জটিল পরিস্থিতি পুলিশ আরও সহজে সামাল দিতে পারবে'।
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা