নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - মাধ্যমিক পরীক্ষার শেষদিনে ব্যাপক চাঞ্চল্য ছড়াল পরীক্ষাকেন্দ্রে। পরীক্ষা কেন্দ্রে বন্দুক নিয়ে হাজির এক পরীক্ষার্থী। স্কুলে ঢোকার আগে নিয়মিত তল্লাশির সময় ব্যাগের ভিতর থেকে ‘বন্দুক’ উদ্ধার হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে শিক্ষক ও পরীক্ষার্থীদের মধ্যে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় পরীক্ষা কেন্দ্রে।
বুধবার মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষা ছিল। অন্যান্য দিনের মতোই পরীক্ষার্থীরা নির্দিষ্ট সময়ের আগেই কেন্দ্রে পৌঁছায়। বর্ধমান উদয়পল্লি শিক্ষা নিকেতনের সিট পড়েছিল রামকৃষ্ণ স্কুলে। নিয়ম মেনে পরীক্ষার্থীদের ব্যাগ পরীক্ষা করে তবেই ভিতরে ঢোকানো হচ্ছিল। সেই সময় এক ছাত্রের ব্যাগ তল্লাশি করতে গিয়ে শিক্ষকদের চোখ কপালে ওঠে। অ্যাডমিট কার্ড, কলম-পেন্সিলের সঙ্গে ব্যাগে পাওয়া যায় একটি বন্দুক সদৃশ বস্তু। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
বিদ্যালয়ের পক্ষ থেকে দ্রুত খবর দেওয়া হয় বর্ধমান থানায়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বস্তুটি উদ্ধার করে। প্রাথমিকভাবে সেটিকে আসল বন্দুক বলেই মনে হয়েছিল। তবে পরে তদন্তে জানা যায়, সেটি আসলে একটি নকল বন্দুক গ্যাস লাইটার, যা দেখতে প্রায় আসল আগ্নেয়াস্ত্রের মতো। ঘটনার পরও পরীক্ষার সময়সূচিতে কোনও পরিবর্তন হয়নি। নিরাপত্তা নিশ্চিত করে নির্ধারিত সময়েই পরীক্ষা শুরু হয়। অভিযুক্ত ছাত্রকেও পরীক্ষায় বসতে দেওয়া হয়।
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা