নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - মদ্যপানের প্রতিবাদ করায় বাড়িতে ঢুকে ভাঙচুর সহ লুটপাট দুষ্কৃতীদের। ঘটনাটি ঘটে সোদপুর পানিহাটির মহেন্দ্রনগরে। ঘটনায় গ্রেফতার করা হয় ২ অভিযুক্তকে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।
সূত্রের খবর , গত ৬ই সেপ্টেম্বর সোদপুর পানিহাটির মহেন্দ্রনগর এলাকায় এক গৃহস্থের বাড়িতে মদ্যপানের প্রতিবাদ করা হয়। অভিযোগ , এরপর সেই দুষ্কৃতীরা ওই গৃহস্থের বাড়িতে ভাঙচুর সহ লুটপাট চালায়। লুট করা হয় একাধিক সোনার গয়না। এরপর ঘোলা থানায় অভিযোগ দায়ের করেন ওই পরিবার। ঘোলা থানার আধিকারিকের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়। এরপর গোপন অভিযান চালিয়ে মহেন্দ্রনগর এলাকা থেকে রাম সমাদ্দার নামক মূল অভিযুক্ত সহ আরও একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় তাদের।
অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় , চুরি করা গয়না গুলো এলাকারই এক সোনা ব্যবসায়ী তাপস দাসের কাছে বিক্রি করেন তারা। এরপর পুলিশ অভিযান চালিয়ে তাপস দাসের দোকানে হানা দেয়। সেখান থেকে লুট হওয়া গয়না উদ্ধার সহ তাপস দাসকে গ্রেফতার করে পুলিশ। জানা যায় , এই ঘটনার সঙ্গে আরো ২ জন অভিযুক্ত রয়েছে। তাদের উদ্দেশ্যে তল্লাশি চালাচ্ছে ঘোলা থানার পুলিশ।
পাঁচ হাজার টাকা নেওয়ার অভিযোগ, আপাতত ২০ জনকে ফেরত দেওয়া হল ২ হাজার টাকা করে
সঙ্গীর সঙ্গে বেড়াতে গিয়ে নিখোঁজ, তিন সপ্তাহ পর মিলল দেহ
পশ্চিমবঙ্গ দিবসে তৃণমূলকে নিশানা মোদির
বাংলার জন্য একাধিক কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন করেন মোদি
বন্দেমাতরম গান দিয়ে স্বাগত জানানো হয় প্রধানমন্ত্রীকে
শাসন আর নির্যাতন এক নয়, শিক্ষকদের অধিকার রক্ষার দাবিতে বিক্ষোভ
দিনহাটায় বিদ্যালয় পরিদর্শকের কাছে লিখিত অভিযোগ স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের
সীমান্তে কড়া পাহারায় রয়েছে বিএসএফ
উন্নয়নের টাকা তছরুপ সহ একাধিক অভিযোগ, উত্তেজনা বাদুড়িয়ার শায়েস্তানগরে
নাটাবাড়ির পানিশালায় পঞ্চায়েত সদস্য ও তার স্বামীকে ঘিরে ক্ষোভ, সরগরম এলাকা
ঘটনায় এখনও পর্যন্ত ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা