নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - নাবালিকার উপর যৌন নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে চরম উত্তেজনায় ফেটে পড়ল জামালদহ এলাকা। প্রতিবেশী এক বৃদ্ধের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ। অভিযুক্ত বৃদ্ধের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসতে থাকা এলাকাবাসীর বিক্ষোভে শনিবার রাতভর কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা।
জামালদহ এলাকার এক ষষ্ঠ শ্রেণির পড়ুয়াকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন চালিয়েছিল তারই প্রতিবেশী এক বৃদ্ধ। নির্যাতিতার বক্তব্য অনুযায়ী, ঘটনার কথা কাউকে জানালে ভয়াবহ পরিণতির হুমকিও দেওয়া হয়েছিল। প্রথমে বিষয়টি চাপা থাকলেও শনিবার ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় ছড়িয়ে পড়ে প্রবল ক্ষোভ। খবর প্রকাশ্যে আসতেই শনিবার রাতে অভিযুক্তের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা।
সন্ধ্যা সাতটা নাগাদ জামালদহ তুলসীদেবী হাই স্কুলের সামনে রাজ্য সড়ক অবরোধ করা হয়। টায়ার জ্বালিয়ে চলে প্রতিবাদ। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও বিক্ষোভকারীদের সঙ্গে বচসা এবং ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে নামাতে হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। পুলিশের হস্তক্ষেপে শেষ পর্যন্ত অবরোধ তুলে নেওয়া হয়। ঘটনার প্রতিবাদে রবিবার জামালদহ এলাকায় বনধের ডাক দেওয়া হয়েছে। বিক্ষোভের মুখে পড়ে অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।
পাঁচ হাজার টাকা নেওয়ার অভিযোগ, আপাতত ২০ জনকে ফেরত দেওয়া হল ২ হাজার টাকা করে
সঙ্গীর সঙ্গে বেড়াতে গিয়ে নিখোঁজ, তিন সপ্তাহ পর মিলল দেহ
পশ্চিমবঙ্গ দিবসে তৃণমূলকে নিশানা মোদির
বাংলার জন্য একাধিক কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন করেন মোদি
বন্দেমাতরম গান দিয়ে স্বাগত জানানো হয় প্রধানমন্ত্রীকে
শাসন আর নির্যাতন এক নয়, শিক্ষকদের অধিকার রক্ষার দাবিতে বিক্ষোভ
দিনহাটায় বিদ্যালয় পরিদর্শকের কাছে লিখিত অভিযোগ স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের
সীমান্তে কড়া পাহারায় রয়েছে বিএসএফ
উন্নয়নের টাকা তছরুপ সহ একাধিক অভিযোগ, উত্তেজনা বাদুড়িয়ার শায়েস্তানগরে
নাটাবাড়ির পানিশালায় পঞ্চায়েত সদস্য ও তার স্বামীকে ঘিরে ক্ষোভ, সরগরম এলাকা
ঘটনায় এখনও পর্যন্ত ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা