নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ দিনাজপুর - নদীর জল থেকে উদ্ধার ভেসে আসা ব্যক্তির দেহ। মঙ্গলবার সকালে পাচাকালী বালিয়া খাড়ি এলাকায় এক ব্যক্তির মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনার খবর পেয়ে পুলিশ অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে ,মঙ্গলবার সকালে কুশমন্ডি ব্লকের বালিয়া খাড়ি এলাকা সংলগ্ন নদীতে ভাসতে দেখা যায় এক ব্যক্তির মৃতদেহ। জলে ভেসে আসা দেহ চোখে পড়তেই এলাকাবাসীরা বাঁশের সাহায্যে দেহ পাড়ে নিয়ে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুশমন্ডি থানার পুলিশ। এই যুবককে এর আগে কখনও এই এলাকায় দেখা যায় নি বলেও দাবি করেছে স্থানীয়রা।
ঘটনা প্রসঙ্গে স্থানীয় এক যুবক জানিয়েছে,'আজ সকালে আমরা বালিয়া খাড়ি এলাকার নদী থেকে মানুষের মাথার মতো কিছু ভেসে আসতে দেখি। সামনে গেলে দেখতে পাই এটি একটি মধ্যবয়সী যুবকের মৃতদেহ। তারপর আমরা পুলিশে খবর দেই। যুবকটির পরিচয় এখনও জানা যায় নি।'
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা