699da449af466_Gallery_1771938818686
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ বিকাল ০৭:০১ IST

নদীবাঁধে ফাটল , ভরা কোটালের আগে আতঙ্কে সন্দেশখালি

নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - পূর্ণিমার ভরা কোটালের আগেই নদীবাঁধের জরাজীর্ণ অবস্থা দেখে রাতের ঘুম উড়েছে গ্রামবাসীদের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সন্দেশখালি এলাকায়। দ্রুত পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন বাসিন্দারা। বাস্তবে উদ্যোগ কতদূর এগোয়, সেদিকেই নজর সাধারণ মানুষের।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেড়মজুর-১ গ্রাম পঞ্চায়েতের মধ্যে দিয়ে প্রবাহিত কলাগাছি নদীকে কেন্দ্র করেই জীবিকা নির্বাহ বহু পরিবারের। শান্ত সময়ে আশীর্বাদ হলেও প্রাকৃতিক বিরূপতায় ভয়ংকর রূপ নেয় জলধারা, যার জেরে ভোগান্তিতে পড়েন আশপাশের একাধিক গ্রামের মানুষ। সম্প্রতি শ্মশান ঘাট সংলগ্ন প্রায় ৫০ ফুট বিস্তৃত বাঁধে ফাটল দেখা গিয়েছে।

মাটি ক্রমাগত সরে গিয়ে নদীগর্ভে বিলীন হয়েছে। ক্ষয়ের মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে যে যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বাসিন্দারা। এখন সবচেয়ে বড় দুশ্চিন্তা ৪-৫ দিনের মধ্যে আসন্ন পূর্ণিমার ভরা কোটাল। সেই সময় জলের উচ্চতা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বৃদ্ধি পায়। বাঁধ ভেঙে গেলে নোনা স্রোত ঢুকে পড়তে পারে লোকালয়ে।

এর ফলে বিঘার পর বিঘা চাষের জমি, মাছের ভেড়ি, বাড়িঘর প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে সেচ দফতর ও প্রশাসনের কাছে অবিলম্বে সংস্কারের আবেদন জানানো হয়েছে, যাতে পূর্ণিমার আগেই এলাকা সুরক্ষিত করা সম্ভব হয়। যদিও এ বিষয়ে সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো খুব তাড়াতাড়ি সমস্যা সমাধানের আশ্বাস দেন।

স্থানীয় বাসিন্দা প্রদীপ্ত সরকার জানান, 'জোয়ারের চাপে যদি বাঁধ ভেঙে যায়, প্রায় হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হবে। তাই প্রশাসনের কাছে আবেদন, দ্রুত মেরামতির ব্যবস্থা নেওয়া হোক। বিভিন্ন স্থানে একইরকম ফাটল চোখে পড়ছে, যা আমাদের আতঙ্ক বাড়াচ্ছে। ২-৩ দিনের মধ্যে কার্যকর পদক্ষেপের প্রত্যাশায় রয়েছি'।

আরও পড়ুন

শিশুপুত্রকে ফেরানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণ , শওকত মোল্লার বিরুদ্ধে নতুন মামলা
জুন ১৯, ২০২৬

বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা

স্ত্রীকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট স্বামী , মর্মান্তিক মৃত্যু দম্পতির
জুন ১৯, ২০২৬

মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
 

ডিমবৃষ্টিতে জর্জরিত তৃণমূল কাউন্সিলর , উত্তপ্ত কাঁচরাপাড়া
জুন ১৯, ২০২৬

একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
 

তোলাবাজির প্রতিবাদ করতেই হামলা , রক্তাক্ত বালি ঘাট কর্মী
জুন ১৯, ২০২৬

প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
 

বেতন বৃদ্ধি ও সরকারি সুবিধার দাবিতে বাঁশবেড়িয়া পৌরসভায় সাফাই কর্মীদের বিক্ষোভ
জুন ১৯, ২০২৬

চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি

জামাই ষষ্ঠীর আগে আমের বাজারে স্বস্তি , কম দামে খুশি ক্রেতারা
জুন ১৯, ২০২৬

রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
 

থানায় ডেকে ইলেকট্রিক শক দিয়ে নির্যাতনের অভিযোগ! ডায়মন্ড হারবারের প্রাক্তন এসডিপিওর বিরুদ্ধে FIR
জুন ১৯, ২০২৬

তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ

উত্তরবঙ্গ হাতছাড়া হচ্ছে তৃণমূলের , মেয়র পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গৌতম দেবের
জুন ১৯, ২০২৬

দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব

গাঁজার আসরে প্রেমিকাকে নিয়ে বিবাদ , বন্ধুর বুকে ছুরি ঢুকিয়ে দিলো মহম্মদ
জুন ১৯, ২০২৬

গ্রেফতার অভিযুক্ত যুবক
 

কাঁঠাল খেতে এসে কুয়োয় পড়ে মৃত্যু বাচ্চা হাতির , ব্যর্থ উদ্ধার অভিযান
জুন ১৯, ২০২৬

সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে

আইএসএফ পরিচালিত গ্রাম পঞ্চায়েতের সালিশি সভা চলাকালীন দু'পক্ষের সংঘর্ষ! আহত ৭
জুন ১৯, ২০২৬

ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, বালাসনের স্রোতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু
জুন ১৯, ২০২৬

শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন

মিড ডে মিলের খাবার চাইতে গিয়ে গেটম্যানের হাতে আক্রান্ত পঞ্চম শ্রেণির ছাত্র , উত্তেজনা স্কুল চত্বরে
জুন ১৯, ২০২৬

রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
 

INTTUC সভাপতির বাড়ির সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ , দুর্নীতির অভিযোগে সরব এলাকাবাসী
জুন ১৮, ২০২৬

দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

বড়মার মন্দির চত্বরে ডালা বিক্রেতাদের বিক্ষোভ , আশ্বাসে কাটল অচলাবস্থা
জুন ১৮, ২০২৬

ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের

TV 19 Network NEWS FEED

বিশ্ববাজারে বাড়ছে ভারতের সামরিক দাপট! ভিয়েতনামের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির পথে দিল্লি

বিশ্ববাজারে বাড়ছে ভারতের সামরিক দাপট! ভিয়েতনামের...

প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...

৭১-এর পর প্রথম! বঙ্গোপসাগরে চিনা প্রযুক্তির সাবমেরিন নামাচ্ছে পাকিস্তান, চিন্তায় দিল্লি

৭১-এর পর প্রথম! বঙ্গোপসাগরে চিনা প্রযুক্তির সাবমের...

বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...

বিদেশে বসে নাশকতার ছক! ভারত-মালয়েশিয়া যৌথ তৎপরতায় জালে ২ খলিস্তানি এজেন্ট

বিদেশে বসে নাশকতার ছক! ভারত-মালয়েশিয়া যৌথ তৎপরতা...

মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...

বাংলাদেশ-পাকিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য! চরমপন্থী কার্যকলাপ ঘিরে উদ্বেগ প্রকাশ ইজরায়েলের

বাংলাদেশ-পাকিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য! চরমপন্থী...

দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...

ট্রাম্প প্রশাসনের মানবিক উদ্যোগ! ভিসা পেলেন ভোজিনহার মা, অপেক্ষা পুনর্মিলনের

ট্রাম্প প্রশাসনের মানবিক উদ্যোগ! ভিসা পেলেন ভোজিনহ...

ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা