নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - অবৈধ নির্মাণের অভিযোগ ঘিরে প্রতিবাদ করতে গিয়ে মর্মান্তিক পরিণতি। কাউন্সিলরের সঙ্গে বচসা ও হাতাহাতির অভিযোগের মধ্যেই প্রাণ হারালেন এক বৃদ্ধ। ঘটনায় অভিযোগের তির ব্যারাকপুর পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
মৃত বৃদ্ধের নাম তুলসী অধিকারী। তিনি উত্তর ব্যারাকপুরের মণিরামপুর এলাকার বাসিন্দা। অভিযোগ, তার বাড়ির পাশের একটি বাড়িতে অবৈধ নির্মাণ হচ্ছিল। সেই নির্মাণকাজের প্রতিবাদ করেন তুলসীবাবু ও তার ছেলে হেমন্ত অধিকারী। বিষয়টি ওয়ার্ডের কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে জানানো হলেও তিনি কোনও ব্যবস্থা নেননি বলেই অভিযোগ। উলটে হেমন্তকে গালিগালাজ করা হয় বলে পরিবারের দাবি। রবিবার সকালে রাস্তা দিয়ে যাওয়ার সময় কাউন্সিলর হেমন্ত অধিকারীকে ডেকে ওই নির্মাণকে বৈধ বলে দাবি করেন। একইসঙ্গে, হেমন্তকে অপমান করা হয় বলে অভিযোগ।
সেই ঘটনার কথা শুনে ক্ষুব্ধ হয়ে বৃদ্ধ তুলসী অধিকারী কাউন্সিলরের কাছে যান। ছেলেকে অপমান করার কারণ জানতে চাইলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ অনুযায়ী, কথাকাটাকাটির সময় কাউন্সিলর তুলসীবাবুকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। এমনকি, তাকে লাথি মারা হয় বলেও অভিযোগ উঠছে কাউন্সিলরের বিরুদ্ধে।
আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ব্যারাকপুর ক্যান্টনমেন্টের জগদীশচন্দ্র বসু হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনা প্রসঙ্গ বৃদ্ধের ছেলে বলেন, ' সকালবেলা আমি ফিরছিলাম তখন কাউন্সিলরের সঙ্গে দেখা হয়েছিল আমাকে ডেকে বলে তুই কি হিরো হয়ে গেছিস নাকি খুব। এই বলে আমাকে চড় মারে। আমি তারপর চলে আসি ওখান থেকে। পরে বাবা গিয়ে কাউন্সিলরের সঙ্গে কথা বলতে গেলে উনি প্রথমে বাবাকে গালিগালাজ করতে থাকে।'
বৃদ্ধের ছেলের আরও অভিযোগ, ' বাবাকে গালিগালাজ করলে বাবা প্রথমে ওনার কলার ধরে তারপর বাবাকে ধাক্কা মেরে ফেলে দেয়। আমি বাবাকে বাঁচাতে গেলে উল্টে আমাকে থাপড় মারে। আর তারপরেই বাবা অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নিয়ে গিয়ে পাম্পিং দেওয়া হয়েছিল কিন্তু তাতেও আর কিছু হয়নি।' যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য।
অভিযুক্ত কাউন্সিলরের দাবি, 'তুলসী অধিকারী উল্টে নিজে আমাকে গালিগালাজ করে আমার গায়ে হাত তোলে। ওনার মৃত্যুর জন্য ওনার ছেলে দায়ী। অসুস্থ বাবাকে নিয়ে এসে চিৎকার করে যাচ্ছিল। ওখানে কোনো অবৈধ নির্মাণ হচ্ছে না। পথশ্রী প্রকল্পের উদ্বোধনের জন্য গেছিলাম কিন্তু ওখানে কোনো অবৈধ নির্মাণ হচ্ছে না। যে কোনো মৃত্যুই খুবই দুঃখজনক। তবে ওনার মৃত্যুর জন্য আমি দায়ী নই।'
পশ্চিমবঙ্গ দিবসে তৃণমূলকে নিশানা মোদির
বাংলার জন্য একাধিক কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন করেন মোদি
বন্দেমাতরম গান দিয়ে স্বাগত জানানো হয় প্রধানমন্ত্রীকে
শাসন আর নির্যাতন এক নয়, শিক্ষকদের অধিকার রক্ষার দাবিতে বিক্ষোভ
দিনহাটায় বিদ্যালয় পরিদর্শকের কাছে লিখিত অভিযোগ স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের
সীমান্তে কড়া পাহারায় রয়েছে বিএসএফ
উন্নয়নের টাকা তছরুপ সহ একাধিক অভিযোগ, উত্তেজনা বাদুড়িয়ার শায়েস্তানগরে
নাটাবাড়ির পানিশালায় পঞ্চায়েত সদস্য ও তার স্বামীকে ঘিরে ক্ষোভ, সরগরম এলাকা
ঘটনায় এখনও পর্যন্ত ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা