নিজস্ব প্রতিনিধি , কলকাতা - স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা খুনের ঘটনায় মূল অভিযুক্ত প্রশান্ত বর্মনের গ্রেপ্তারের খবর প্রকাশ্যে আসতেই আবেগে ভেঙে পড়লেন নিহতের স্ত্রী মমতা কামিল্যা। দীর্ঘদিনের লড়াইয়ের পর এবার ন্যায়বিচারের আশা দেখছেন তিনি। তাঁর একটাই দাবি, অভিযুক্তকে কোনওভাবেই যেন ছাড়া না হয়। নতুন রাজ্য সরকারের কাছেও সেই আবেদনই জানিয়েছেন মমতা।
মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে পথচারীকে ধাক্কা মারার অভিযোগে সম্প্রতি গ্রেপ্তার হয়েছে রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মন। যদিও এই গ্রেপ্তারির সঙ্গে স্বপন কামিল্যা খুনের মামলার সরাসরি যোগ নেই। তবুও ঘটনায় আশার আলো দেখছেন মমতা। তিনি বলেন, “আমি চাই, ওর কঠোর শাস্তি হোক। সরকার যেন কোনওভাবেই ওকে ছেড়ে না দেয়।”

গত বছরের ২৮ অক্টোবর স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যাকে অপহরণ করে খুনের অভিযোগ ওঠে প্রশান্ত বর্মন ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। অভিযোগ, নিউ টাউনের একটি বাড়িতে নিয়ে গিয়ে স্বপনের উপর নির্মম অত্যাচার চালানো হয়। পরদিন যাত্রাগাছি এলাকা থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। এরপর থেকেই অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছে পরিবার।
বর্তমানে চরম আর্থিক সঙ্কটের মধ্যে দিন কাটছে মমতা কামিল্যার পরিবারের। শ্বশুর-শাশুড়ি ও দুই সন্তানকে নিয়ে কোনওরকমে সংসার টানছেন তিনি। লোকের বাড়িতে কাজ করে সংসার চালানোর চেষ্টা করছেন মমতা। তিনি জানান, “আমরা গরিব মানুষ। কীভাবে সংসার চলছে, সেটা শুধু আমি আর ভগবান জানে। তবুও আশা রাখি, একদিন ঠিক ন্যায়বিচার পাব।”
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা