নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে রাজনৈতিক উত্তাপ চরমে। সন্দেশখালির ‘পরিবর্তন যাত্রা’র মঞ্চ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শাসকদলের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন। সন্দেশখালিকে প্রণাম জানিয়ে তিনি ঘোষণা করলেন, আসন্ন বিধানসভা ভোটে এই কেন্দ্র থেকে ২০ হাজার ভোটে জয়ী হবে পদ্মফুল।
সন্দেশখালির সভামঞ্চে শুভেন্দু বলেন, 'সন্দেশখালি আন্দোলনের পর লোকসভা নির্বাচন হয়েছে। ওই লুঠের ভোটে সন্দেশখালি একমাত্র বিধানসভা ৭ হাজার ৮০০ ভোটে বিজেপিকে এগিয়ে রেখেছে।' তার দাবি, বাকি ছটি বিধানসভা কেন্দ্রেও বিজেপির জেতা উচিত ছিল। তিনি স্পষ্ট বার্তা দেন, '২৯৪টা কেন্দ্রের মধ্যে প্রথম বলে যাচ্ছি রেকর্ড করে রাখুন, ২০ হাজার ভোটে পদ্মফুল সন্দেশখালি থেকে জিতবে।'
এরপরেই তীব্র ভাষায় নিশানা করেন শেখ শাহজাহানকে। বিরোধী দলনেতার বক্তব্য, ' শাহজাহান বলেছিলেন না, কাঁথির ব্যাটা। পা কেটে হাতে লাগাবে। চামড়া তুলে ডুগডুগি বাজাবে। ওকে জেলের ভিতরে পচিয়ে রাখব। আমার নাম শুভেন্দু অধিকারী। ওই বেয়াদপের বাড়ির সামনে সরবেড়িয়ায় আমি দাঁড়িয়ে মিষ্টি খেয়েছি। মিষ্টি খাইয়ে এসেছি। আপনারা সাহস রাখুন । এবার নরেন্দ্র মোদির নেতৃত্বে পরিবর্তন আসন্ন।'
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা