নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - চরম ঔদ্ধত্য ও দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ উঠল বিরোধী দলনেতার বিরুদ্ধে। হেঁড়িয়া ক্রসিং মোড়ে শুভেন্দু অধিকারীর কনভয়ের বেপরোয়া গতির ধাক্কায় আহত হলেন এক মা ও তার কোলে থাকা শিশু। এই অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ঘটনাটি ঘটেছে গত ২৬ ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের হেঁড়িয়া এলাকায়। শুভেন্দু অধিকারীর কনভয়ে থাকা একটি কালো স্করপিও দ্রুতগতিতে হেঁড়িয়া ক্রসিং পার হচ্ছিল। সেই সময় রাস্তা পার হওয়া এক মহিলা ও তার কোলে থাকা শিশুকে ধাক্কা মারে গাড়িটি। CCTV ফুটেজে স্পষ্ট দেখা যায় ধাক্কার পরও গাড়িটি না থেমে আরও কয়েকজন পথচারীকেও প্রায় ধাক্কা দিতে যাচ্ছিল।
অভিযোগ, দুর্ঘটনার পর কনভয়ের কোনও গাড়িই আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেয়নি বা কোনও রকম সাহায্যের হাত বাড়ায়নি। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত মা ও শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। মহিলার হাতে গুরুতর আঘাত লেগেছে এবং শিশুটির মাথাতেও চোট লেগেছে বলে জানা গেছে।
এই ঘটনায় প্রত্যক্ষদর্শী সুতনু বর খেজুরি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। একজন জনপ্রতিনিধি তথা বিরোধী দলনেতার কনভয়ের এমন বেপরোয়া আচরণ নিয়ে প্রশ্ন উঠছে প্রশাসনিক দায়িত্ববোধ ও নৈতিকতার উপর। ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা