নিজস্ব প্রতিনিধি , বীরভূম - SIR ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যজুড়ে যেন আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে সাধারণের মধ্যে। পানিহাটির পর এবার SIR আতঙ্কে আত্মহত্যার অভিযোগ ইলামবাজারে। ৯৫ বছরের প্রবীণ ক্ষিতীশ মজুমদারের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার বিষয় নিয়ে আতঙ্কে ছিলেন তিনি।
সূত্রের খবর, SIR ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যে তিনদিনে ৩ জনের মৃত্যুর ঘটনা সামনে আসছে। পানিহাটিতে প্রদীপ করের মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বীরভূমে SIR আতঙ্কে আত্মঘাতী হলেন বছর ৯৫ এর ক্ষিতীশ মজুমদার। পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানার কোরা পাড়া গ্রামের বাসিন্দা ক্ষিতীশ মজুমদার কয়েক মাস আগে মেয়ের বাড়িতে বেড়াতে এসে স্থায়ীভাবে থাকতে শুরু করেন বীরভূমের ইলামবাজারের স্কুলবাগান সুভাষপল্লীতে। পরিবারের অভিযোগ, সাম্প্রতিক SIR নিয়ে চর্চা শুরু হওয়ার পর থেকে ক্ষিতীশবাবু চরম মানসিক অস্থিরতায় ভুগছিলেন।
এই SIR আতঙ্কেই বুধবার গভীর রাতে নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে দ্রুত পুলিশে খবর দেন। ইলামবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
নিহত বৃদ্ধার মেয়ের দাবি, প্রায় ৬-৭ মাস ধরে বাবা আমাদের বাড়িতে এসে থাকতো। বাড়িতে SIR নিয়ে কোনো আলোচনা হতো না। কিন্তু আশেপাশের লোকের মুখে শুনেছিল যে ২০০২ সালের ভোটার লিস্টে নাম না থাকলে বাংলাদেশে পাঠিয়ে দেবে। সেই নিয়ে আতঙ্কে ছিল। বুধবার রাতে খেয়ে দেয়ে ঘুমোতে যায়। কিন্তু পরদিন সকালে দেখি ঘরে গলায় দড়ি দিয়েছে। আমরা চাই এর বিচার হোক।
ঘটনা প্রসঙ্গ স্থানীয় তৃণমূল নেতা জানান, সকালে খবরটি পাই আমরা। খুবই দুঃখজনক বিষয়। ক্ষিতিশ বাবু খুবই ভালো মানুষ ছিলেন। বিজেপির সরকার মানুষের মধ্যে এই SIR নামক আতঙ্কের সৃষ্টি করেছে। আমরা দলের পক্ষ থেকে সর্বত ভাবে পরিবারের পাশে আছি। যেমনটা আমাদের নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আমরা সেই ভাবেই কাজ করবো। দলের পক্ষ থেকে সবরকম ভাবে সাহায্য করা হবে পরিবারকে।
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা