নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যজুড়ে পুলিশের জালে একের পর এক তৃণমূল বিধায়ক থেকে কাউন্সিলর। এই আবহে কলেজ স্ট্রিট থেকে গ্রেফতার হল আরও এক তৃণমূল কাউন্সিলর মহম্মদ জসিমউদ্দিন। রবিবার ভোর থেকেই কলেজ স্ট্রিটে ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহম্মদ জসিমউদ্দিনের বাড়ির সামনে জোরদার অভিযান চালায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার নাটকীয় অপেক্ষার পর অবশেষে তাকে আটক করে নিয়ে যায় পুলিশ।
রবিবার সকালে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে কলেজ স্ট্রিটে মহম্মদ জসিমউদ্দিনের বাড়িতে পৌঁছায় পুলিশ। তবে দীর্ঘ সময় ধরে বাড়ির দরজা খোলা হয়নি। কোলাপসিবল গেট এবং মূল দরজায় আলাদা দুটি তালা লাগানো ছিল বলে জানা যায়। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও কোনও সাড়া না মেলায় বিকল্প ব্যবস্থা নেয় পুলিশ। অবশেষে চাবি তৈরির কারিগর ডেকে এনে কোলাপসিবল গেটের তালা খোলার উদ্যোগ নেওয়া হয়।
সেই সময় পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্বিতীয় দরজার তালা নিজেই খুলে দেন তৃণমূল কাউন্সিলর। এরপরই তাকে বাড়ি থেকে বের করে পুলিশের হেফাজতে নেওয়া হয়। এদিকে খবর ছড়িয়ে পড়তেই এলাকার একাংশ তৃণমূল সমর্থক সেখানে জড়ো হন। কাউন্সিলরকে আটক করে নিয়ে যাওয়ার সময় পুলিশকে তারা বাধা দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে এবং ভিড় সরিয়ে দেয়। অন্যদিকে, ঘটনাস্থলে উপস্থিত বিক্ষোভকারীদের একাংশ কাউন্সিলরকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন। অনেকের হাতেই ডিম দেখা যায়। যদিও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই পুলিশ নিরাপত্তা বলয়ের মধ্যে করে তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়।
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
সকাল থেকে বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত জনজীবন
নারা লোকেশকে শুভেন্দুর বিশেষ উপহার
ইডির জালে মনোরঞ্জন মণ্ডল
বার অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
স্বার্থের সংঘাত নিয়ে প্রতিবেদন প্রকাশের পর চাপ ও হুমকির অভিযোগ! বিতর্কে সৌরভ ঘনিষ্ঠ সিএবি সদস্য
ফুটবল উন্মাদনার মাঝেই অরূপকে ঘিরে বিজেপির তীব্র কটাক্ষ
ঋতব্রতের সমর্থন ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে
আইনজীবীদের অধিকাংশ বিক্ষোভ দেখাতে থাকে আদালতের বাইরে
জিজ্ঞাসাবাদের পর শহরের বুকে ঘুরে বেড়ালেন অরূপ বিশ্বাস
২০ জুন গঙ্গাবক্ষে হতে চলেছে বিশেষ অনুষ্ঠান
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...