6967883094b30_WhatsApp Image 2026-01-14 at 07.12.19
জানুয়ারী ১৪, ২০২৬ বিকাল ০৫:৪২ IST

SIR প্রক্রিয়ায় চরম অসন্তোষ , ফারাক্কায় গণ ইস্তফা ২০০ BLO-র

নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়াকে ঘিরে রাজ্যে ক্রমশ বাড়ছে অসন্তোষ। সকালে এক রকম নির্দেশিকা, বিকেলে আর এক রকম, রাতে আবার বদলে যাচ্ছে নিয়ম। এই বিভ্রান্তিকর পরিস্থিতির প্রতিবাদে ফরাক্কা ব্লকে কর্মরত প্রায় ২০০ জন বুথ লেভেল অফিসার একযোগে গণইস্তফা দেন। তাদের অভিযোগ, বারবার বদলানো নির্দেশ ও প্রযুক্তিগত ত্রুটির জেরে SIR প্রক্রিয়া কার্যত অচল হয়ে উঠেছে।

বিক্ষোভরত বিএলওদের দাবি, SIR সংক্রান্ত নির্দেশিকা প্রতিমুহূর্তে বদলে যাচ্ছে, ফলে ভোটারদের কাছ থেকে যে তথ্য চাওয়া হচ্ছে, তাতে বহু বৈধ ভোটারের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, কোথাও সন্তান চার জন থাকলেও ছয় জন দেখিয়ে শুনানির নোটিশ পাঠানো হচ্ছে। এই পরিস্থিতিতে কাজ চালিয়ে যাওয়া অসম্ভব বলেই গণইস্তফার পথে হাঁটলেন ফরাক্কার প্রায় ২০০ বিএলও।

এক জেলা প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন, BLO দের ইস্তফাপত্র এখনও গ্রহণ করা হয়নি। ফলে আপাতত তাদের সকলকেই নির্ধারিত দায়িত্ব পালন করতে হবে। তবে এই ঘটনার মাধ্যমে SIR প্রক্রিয়া ঘিরে জমে থাকা ক্ষোভ প্রকাশ্যে চলে এসেছে বলেই মনে করছেন প্রশাসনিক মহল। বিক্ষোভরত বিএলও মীর নাজির আলির অভিযোগ, নির্বাচন কমিশনের সার্ভারের ত্রুটির কারণে ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকার বহু তথ্য মিলছে না। তার উপর BLO দের জন্য নির্দিষ্ট অ্যাপটিও ঠিকমতো কাজ করছে না।

বিক্ষোভকারীদের আরও অভিযোগ, 'শুরুর দিকে বলা হয়েছিল অনুপস্থিত, মৃত ও স্থানান্তরিত ভোটারদের নাম বাদ দিতে হবে। কিন্তু এখন কোনও প্রশিক্ষণ ছাড়াই হোয়াটসঅ্যাপে বারবার নতুন নির্দেশ পাঠানো হচ্ছে। সকালে দেওয়া নির্দেশ রাতে বদলে যাচ্ছে। এইভাবে SIR চললে অধিকাংশ ভোটারের নামই বাদ পড়বে। ২০০২ সালের তালিকায় বহু ভুল ছিল, যা পরে ফর্ম-৮ পূরণ করে সংশোধন করা হয়েছে। এখন এত বছর পর সেই পুরনো নথি আবার পেশ করা অনেকের পক্ষেই সম্ভব নয়।'

আরও পড়ুন

আবাস যোজনার উপভোক্তাদের টাকা ফেরত, শীতলকুচিতে চর্চার কেন্দ্রবিন্দু পঞ্চায়েত সদস্য
জুন ২১, ২০২৬

পাঁচ হাজার টাকা নেওয়ার অভিযোগ, আপাতত ২০ জনকে ফেরত দেওয়া হল ২ হাজার টাকা করে

বকখালিতে প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নিখোঁজ তরুণী! ৩ সপ্তাহ পর বালি খুঁড়ে মিলল দেহ
জুন ২০, ২০২৬

সঙ্গীর সঙ্গে বেড়াতে গিয়ে নিখোঁজ, তিন সপ্তাহ পর মিলল দেহ

পশ্চিমবঙ্গকে পাকিস্তান যুক্ত করার চক্রান্ত হয়েছিল , তারকেশ্বরের মঞ্চ থেকে তৃণমূল সরকারকে দুষলেন মোদি
জুন ২০, ২০২৬

পশ্চিমবঙ্গ দিবসে তৃণমূলকে নিশানা মোদির

তারকেশ্বর থেকে বাংলার জন্য উন্নয়নের ঝাঁপি , একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জুন ২০, ২০২৬

বাংলার জন্য একাধিক কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন করেন মোদি

পশ্চিমবঙ্গ দিবসে তারকেশ্বরে মোদি , বাংলার রসগোল্লা -জলভরা সন্দেশ দিয়ে বরণ শুভেন্দুর
জুন ২০, ২০২৬

বন্দেমাতরম গান দিয়ে স্বাগত জানানো হয় প্রধানমন্ত্রীকে

শিক্ষকের বিরুদ্ধে মামলা ঘিরে প্রতিবাদ, মাথাভাঙ্গা হাইস্কুলে সরব ছাত্র-অভিভাবকরা
জুন ২০, ২০২৬

শাসন আর নির্যাতন এক নয়, শিক্ষকদের অধিকার রক্ষার দাবিতে বিক্ষোভ
 

হাজিরা খাতায় সই, অথচ স্কুলে নেই! প্রধান শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
জুন ২০, ২০২৬

দিনহাটায় বিদ্যালয় পরিদর্শকের কাছে লিখিত অভিযোগ স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের
 

বাংলাদেশ থেকে ঘাড়ধাক্কা খেয়ে বাংলায় ঢোকার চেষ্টা অনুপ্রবেশকারীদের , মালদহ সীমান্তে তুমুল উত্তেজনা
জুন ২০, ২০২৬

সীমান্তে কড়া পাহারায় রয়েছে বিএসএফ

প্রধানের বাড়িতে ভাঙচুর , ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা
জুন ২০, ২০২৬

উন্নয়নের টাকা তছরুপ সহ একাধিক অভিযোগ, উত্তেজনা বাদুড়িয়ার শায়েস্তানগরে

আবাস যোজনার টাকা ফেরত ঘিরে উত্তেজনা , ডিম ছুঁড়ে বিক্ষোভ গ্রামবাসীদের
জুন ২০, ২০২৬

নাটাবাড়ির পানিশালায় পঞ্চায়েত সদস্য ও তার স্বামীকে ঘিরে ক্ষোভ, সরগরম এলাকা

শুভেন্দুর কড়া বার্তার পর অ্যাকশন মোডে পুলিশ , গ্রেফতার 'পুষ্পা' জাহাঙ্গিরের স্ত্রী
জুন ২০, ২০২৬

ঘটনায় এখনও পর্যন্ত ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে

শিশুপুত্রকে ফেরানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণ , শওকত মোল্লার বিরুদ্ধে নতুন মামলা
জুন ১৯, ২০২৬

বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা

স্ত্রীকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট স্বামী , মর্মান্তিক মৃত্যু দম্পতির
জুন ১৯, ২০২৬

মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
 

ডিমবৃষ্টিতে জর্জরিত তৃণমূল কাউন্সিলর , উত্তপ্ত কাঁচরাপাড়া
জুন ১৯, ২০২৬

একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
 

তোলাবাজির প্রতিবাদ করতেই হামলা , রক্তাক্ত বালি ঘাট কর্মী
জুন ১৯, ২০২৬

প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
 

TV 19 Network NEWS FEED

বিশ্ববাজারে বাড়ছে ভারতের সামরিক দাপট! ভিয়েতনামের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির পথে দিল্লি

বিশ্ববাজারে বাড়ছে ভারতের সামরিক দাপট! ভিয়েতনামের...

প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...

৭১-এর পর প্রথম! বঙ্গোপসাগরে চিনা প্রযুক্তির সাবমেরিন নামাচ্ছে পাকিস্তান, চিন্তায় দিল্লি

৭১-এর পর প্রথম! বঙ্গোপসাগরে চিনা প্রযুক্তির সাবমের...

বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...

বিদেশে বসে নাশকতার ছক! ভারত-মালয়েশিয়া যৌথ তৎপরতায় জালে ২ খলিস্তানি এজেন্ট

বিদেশে বসে নাশকতার ছক! ভারত-মালয়েশিয়া যৌথ তৎপরতা...

মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...

বাংলাদেশ-পাকিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য! চরমপন্থী কার্যকলাপ ঘিরে উদ্বেগ প্রকাশ ইজরায়েলের

বাংলাদেশ-পাকিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য! চরমপন্থী...

দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...

ট্রাম্প প্রশাসনের মানবিক উদ্যোগ! ভিসা পেলেন ভোজিনহার মা, অপেক্ষা পুনর্মিলনের

ট্রাম্প প্রশাসনের মানবিক উদ্যোগ! ভিসা পেলেন ভোজিনহ...

ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা