নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর এই দুর্গাপুজো মানেই আনন্দ, ভিড় আর কেনাকাটার মরশুম। সেই উৎসবের নেশায় মাতোয়ারা শুধু পুজো মণ্ডপই নয়, জমে উঠেছে মদের বাজারও। এবারের পুজোয় রাজ্যের সব জেলাকে টেক্কা দিয়ে রেকর্ড গড়েছে পূর্ব মেদিনীপুর। মাত্র চার দিনে সেখানে বিক্রি হয়েছে প্রায় ৩৩ কোটি টাকার মদ।
সূত্রের খবর, প্রতি বছরের মতন এই বছরেও মদ বিক্রিতে রেকর্ড গড়ল পূর্ব মেদিনীপুর। ষষ্ঠী থেকে নবমী এই চারদিনেই পূর্ব মেদিনীপুরে বিক্রি হয়েছে ৩,২০,৫০৯.৭২ লিটার দেশি মদ, ২,০২,৬৫৫.৮৫ লিটার বিদেশি মদ এবং ২,৮৪,২০৫.৩৯ লিটার বিয়ার। হিসাব বলছে, চারদিনে মোট বিক্রির অঙ্ক দাঁড়িয়েছে প্রায় ৩৩ কোটি টাকা, যা রাজ্যের অন্য যেকোনও জেলার তুলনায় অনেক বেশি।
পূর্ব মেদিনীপুরে এই বিপুল বিক্রির পেছনে অন্যতম কারণ হিসেবে ধরা হচ্ছে জেলার পর্যটনকেন্দ্রগুলি দিঘা, তাজপুর, মন্দারমণি ইত্যাদি। পুজোর ছুটিতে বহু মানুষ শহরের ভিড় এড়িয়ে পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে ছুটেছেন সমুদ্রসৈকতে। তাদের মধ্যে অনেকেই অন্য জেলা ও রাজ্য থেকে এসেছেন, ফলে মদের বিক্রিতে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা।
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা