নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - রাস্তার পাশে জল নিকাশি ভরাট করে বেআইনিভাবে সরকারি জায়গা দখল করার অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে নসরতপুর গ্রামে। পঞ্চায়েত সদস্য অমল হালদার এ বিষয়ে নাদনঘাট থানায় অভিযোগ জানালে তৎপর হয় প্রশাসন। অভিযানে নেমে ঘটনাস্থল থেকে তিনটি মাটি বোঝাই ট্রাক্টর, একটি জেসিবি আটক করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে , নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত ধোবায় STKK রোড সংলগ্ন অংশে দীর্ঘদিন ধরে নিকাশি পথ ভরাট করা হচ্ছিল। কখনো রাতের অন্ধকারে, কখনো আবার দিনের আলোয় ভারী যানবাহনের মাধ্যমে এই কার্যকলাপ চলছিল। এর জেরে বর্ষাকালে জমে থাকা বৃষ্টির জল বেরোনোর সম্ভাবনা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে চাষের জমি, বসত এলাকা সহ রাস্তাঘাট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

এ বিষয়ে স্থানীয় চাষী আনোয়ার মল্লিক জানান, 'কে বা কারা এই কাজ করছে সে বিষয়ে কোনও ধারণা নেই। চাষাবাদের উপর নির্ভর করেই আমাদের সংসার চলে। বর্ষার আগেই মাটি ফেলার প্রক্রিয়া বন্ধ না হলে ফসল নষ্ট হবে। এর ফলে এলাকার কৃষকদের জীবনযাত্রা অচল হয়ে পড়বে। এ বিষয়ে প্রশাসনের দ্রুত কড়া পদক্ষেপ প্রয়োজন'।
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা