নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - প্রায়ই লটারির টিকিট কাটতেন স্বামী। অভ্যেস ছিল স্ত্রীরও। রাজমিস্ত্রির ঘরে এবার ১ কোটি। গতবছর ১৮ লক্ষ টাকা জিতেছিলেন স্বামী। এবার সেই লটারির টিকিট কেটে ১ কোটি টাকা জিতে নিলেন কাটোয়ার ডলি বেগম। ঘটনা শোরগোল ফেলে দিয়েছে বেলাড়ি গ্রামের মুসলিমপাড়া এলাকায়।
সূত্রের খবর , স্বামী রাজমিস্ত্রির কাজ করেন। খুবই কষ্টের সঙ্গে দিন কাটাতে হত তাদের। বাড়িতে রয়েছে এক ছেলে এবং এক মেয়ে। ছেলে শেখ গোলাম নবম শ্রেণীর ছাত্র। মেয়ে হেনা খাতুন সপ্তম শ্রেণীতে পড়ে। সংসারের সব কাজ সামলে সেলাইয়ের কাজ করে কটা টাকা পেতেন মাত্র। শনিবার বিকেলে ডাক্তার দেখাতে গিয়েছিলেন ডলি। ফিরে আসার পর বড়া চৌমাথায় ৩৫ টাকা দিয়ে ৫ সেম একটি টিকিট কাটেন। এরপর রাত ৮ টা বেজে ২০ মিনিটে শেখ মফিজুলের মোবাইলে ফোন করেন দোকান মালিক। তখনই জানতে পারেন লটারি জিতেছেন।
লটারির মাধ্যমে এই টাকা পেয়ে ভীষণই উচ্ছ্বসিত ডলি। তিনি জানিয়েছেন , "প্রথমে বিশ্বাসই করতে পারিনি। আনন্দে সারারাত ঘুমাতে পারিনি। আমাদের তেমন জমি জায়গা নেই। মাত্র ১৫ কাঠা জমি আছে। টাকা দিয়ে কিছু জমি কিনব। ছেলেমেয়েদের ভালো করে লেখাপড়া শেখাব।"
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা