নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বিধানসভা ভোটের প্রাক্কালে গোষ্ঠীকোন্দলে জর্জরিত গেরুয়া শিবিরে এবার সামনে এল ব্যারাকপুরের সাংগঠনিক জেলার বেনজির ছবি। দলীয় কার্যালয়ের ভিতরেই প্রাক্তন জেলা সভাপতি তথা চার জেলার আহ্বায়ক সন্দীপ বন্দ্যোপাধ্যায়কে মারধরের অভিযোগ ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। সেই ঘটনার ভিডিও ভাইরাল হতেই অস্বস্তিতে পড়েছে বিজেপি নেতৃত্ব।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, দলীয় কার্যালয়ের মধ্যেই নেশাগ্রস্ত অবস্থায় নিদ্রামগ্ন রয়েছেন বিজেপি নেতা সন্দীপ বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, সেই ভিডিও প্রকাশ্যে আসার পরই দলের একাংশ কর্মী তার উপর চড়াও হন। ব্যারাকপুরের সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি এবং একাধিক জেলার দায়িত্বপ্রাপ্ত কনভেনার হিসেবে দায়িত্বে থাকা এই নেতাকে ঘিরে শুরু হয় বচসা, যা গড়ায় হাতাহাতিতে।
দলীয় সূত্রে জানা যায়, আর্থিক তহবিলের টাকা নিয়ে দীর্ঘদিন ধরেই অন্দরে মতবিরোধ চলছিল। সেই অসন্তোষই বিস্ফোরিত হয়েছে এই ঘটনায়। মারধরের পর বেশ কিছুক্ষণ দলীয় কার্যালয়ের পরিবেশ উত্তপ্ত ছিল। পরে ঘরোয়া আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া হয়। ঘটনার পর কোনও স্থানীয় নেতা প্রকাশ্যে মুখ না খুললেও জেলা নেতৃত্ব বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা