নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বিধানসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত হয়ে উঠল মিনাখাঁর রাজনৈতিক পরিস্থিতি। দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ তুলে তৃণমূলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করল বিজেপি। দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে সরব গেরুয়া শিবির। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
বুধবার মিনাখাঁ থানা থেকে অদূরে অবস্থিত বিজেপির দলীয় কার্যালয়ে তৃণমূল কর্মী-সমর্থকরা হামলা চালায়। হামলার সময় ব্যাপক ভাঙচুর চালানো সহ অন্তত ৩০টি মোটরবাইককে ক্ষতিগ্রস্ত করা হয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনার পর বৃহস্পতিবার বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্যর নেতৃত্বে বিজেপি কর্মী-সমর্থকরা মিনাখাঁ থানায় তৃণমূলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
বিজেপি নেতা সুকল্যাণ বৈদ্যর দাবি, গতকাল থানা থেকে কিছুটা দূরে আমাদের দলীয় কার্যালয়ে দলের মিটিং চলছিল। সেই সময় তৃণমূলের হার্মাদ বাহিনী সেই কার্যালয়ে হামলা চালায়। পার্টি অফিসের বাইরে থাকা অন্তত ৩০-৩৫ টি বাইক ক্ষতিগ্রস্ত করে। এমনকি বেশ কিছু মহিলা কর্মী সমর্থকদের শ্লীলতাহানির চেষ্টা করে। সেই ঘটনার প্রতিবাদে দোষীদের অবিলম্বে শাস্তির দাবিতে আমরা অভিযোগ জানিয়েছি।'
বিজেপি নেতৃত্বের অভিযোগ, ২০২১ সালের নির্বাচনের আগেও ঠিক একই রকম ভাবে এলাকায় আমাদের উপর হামলা চালানো হয়েছিল। এবারেও সেই একইরকম সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। পুলিশের নাকের ডগায় কিভাবে এই ধরনের ঘটনা ঘটলো সেটার জবাব প্রশাসনকে দিতে হবে। আর ৭ দিনের মধ্যে যদি দোষীদের গ্রেফতার না করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাবো।'
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা