নিজস্ব প্রতিনিধি , বীরভূম - রামপুরহাটে সপ্তম শ্রেণীর ছাত্রী হত্যাকাণ্ডকে ঘিরে ফের উত্তাল এলাকা। বৃহস্পতিবার জনতার রোষের মুখে পড়লেন প্রধান শিক্ষক। অভিযুক্ত শিক্ষকের চরিত্র সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও কোনো পদক্ষেপ না নেওয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন স্থানীয় বাসিন্দারা।
সূত্রের খবর, ২০ দিন ধরে নিখোঁজ থাকার পর বুধবার সপ্তম শ্রেণীর বস্তাবন্দি দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রামপুরহাটে। ছাত্রীর মৃত্যু ঘিরে ক্ষোভ তুঙ্গে ওঠে স্থানীয়দের মধ্যে। বৃহস্পতিবার সেই ক্ষোভই প্রধান শিক্ষকের উপর নেমে আসে। বৃহস্পতিবার স্কুলে ঢোকার সময় প্রধান শিক্ষককে ঘিরে ধরেন গ্রামবাসীরা। পুলিশের সামনেই চলে লাথি, ঘুষি, চড়। এমনকি মারধরের জেরে প্রধান শিক্ষকের জামা-ব্যাগ ছিঁড়ে যায় বলে অভিযোগ। তাকে উদ্ধার করতে গেলে পুলিশের গাড়িতেও চলে ভাঙচুর।
স্থানীয়দের দাবি, অভিযুক্ত শিক্ষক মনোজ পালের অনৈতিক আচরণ সম্পর্কে প্রধান শিক্ষক অবগত ছিলেন। কিন্তু বারবার অভিযোগ উঠলেও তিনি কোনও ব্যবস্থা নেননি। বরং ধৃত শিক্ষককে আড়াল করতেন বলেই অভিযোগ উঠছে।
বিক্ষোভকারীদের থেকে প্রধান শিক্ষককে উদ্ধার করতে গেলে পুলিশকেও পড়তে হয় জনতার রোষের মুখে। স্থানীয়রা রীতিমতো পুলিশের গাড়ি ধাওয়া করতে থাকে। এমনকি অন্যান্য শিক্ষকদের স্কুলের ভেতরে তালাবদ্ধ করে রাখা হয়। কোনো ক্রমে পুলিশ বিক্ষোভকারীদের থেকে প্রধান শিক্ষককে উদ্ধার করে।
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...